চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা কোচ স্কালোনির

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বিশ্বকাপ ফুটবল। এই খেলা মানেই আলাদা উন্মাদনা। গোটা বিশ্বজুড়ে তখন দিন রাত পছন্দের দলকে জেতাতে চলে প্রার্থনা। এই বিশ্বকাপকে সামনে রেখেই সব দবগুলোকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। প্রীতি ম্যাচের মাধ্যমে এই প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই খেলার মাধ্যমেই বেছে নেওয়া হবে বিশ্বকাপের স্কোয়াড। দলে কারা থাকবেন, নতুন কোনও পরিবর্তন হবে কিনা সবটাই পরীক্ষা নিরিক্ষা কের দেখবে কোচরা।

আমেরিকায় ১১ ও ১৪ অক্টোবর দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাঁদের সামনে খেলবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। এই ম্যাচকে সামনে রেখে চমক দিয়েছে আর্জেন্টিনা। ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। খেলার তালিকা অনেকে রয়েছেন, তাঁরা পরিচিত। তবে এবার অপ্রত্যাশিত কিছু চমক দেখতে পাওয়া গিয়েছে। সবথেকে বড় চমক আনা হয়েছে গোলরক্ষকে। গোলপোস্টের কাছে থাকবেন ফাকুন্দো ক্যামবেসেস। বছর ২৮-র এই খেলোয়াড় জাতীয় দলে এই প্রথমবার খেলতে চলেছেন। গোলরক্ষক হিসেবেই পরিচিত তিনি। শুধু ফাকুন্দ ক্যামবেসেসই নয়, তাঁর মত জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ২১ বছরের লাওতারো রিভেরো। সেন্টার ব্যাকে খেলেন তিনি। নিজের প্রতিভার মাধ্যমেই আর্জেন্টিনার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বছর ২১-র এই তরুণ।

আরও একটি চমক বছর ২৬-র আনিবাল মোরেনো। ব্রাজিলের পালমেইরাসে মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি। এখানেই শেষ নয়, এঁদের সঙ্গে রয়েছেন পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়াল লোপেজ। বিশঅবকাপের বাছাইয়ের স্কোয়াডে আগেই ডাক পেয়েছিলেন। এবার অভিষেকের অপেক্ষা। নতুনরা যেমন জায়গা পেয়েছে দলে, পুরানোরা কেন পিছিয়ে থাকবে। পুরানোতেও বরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। নিষেধাজ্ঞা থাকার কারণে আগেরবার ডাকা হয়নি এনজো ফার্নান্দেজকে। ৩ বছর পর দলে ফিরেছেন ডিফেন্ডার সেনসি। ২০২২ সালে এস্তোনিয়ার সঙ্গে খেলার পরে তাঁকে আর দেখা যায়নি।

২৮ জনের যে তালিকা রয়েছে, তারমধ্যে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালোর্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক