শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে আবারও সাফল্যের মুখ দেখল ভারত। প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জের পর এবার ভারোত্তোলন থেকে এল আরও একটি পদক। পুরুষদের ৬০ কেজি ওজন বিভাগে অসাধারণ পারফরম্যান্স করে রুপোর পদক জিতেছেন ভারতের ঋষিকান্ত সিং।প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ঋষিকান্ত। একসময় তাঁর পারফরম্যান্স দেখে স্বর্ণপদক জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের পর তাঁকে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়।

শুরুটা ছিল স্বপ্নের মত। প্রথম ইভেন্টেই কমনওয়েলথ গেমসের রেকর্ড ভেঙে সোনা জেতার ইঙ্গিত দিয়েছিলেন ভারতের ঋষিকান্ত সিং। কিন্তু শেষ পর্যন্ত ক্লিন অ্যান্ড জার্কে কয়েকটি ব্যর্থ প্রচেষ্টায় হাতছাড়া হয় স্বর্ণপদক। তবুও রুপো জিতে ভারতের জন্য গর্বের মুহূর্ত উপহার দিলেন তিনি। প্রথম প্রচেষ্টায় ১৪৩ কেজি ওজন সফলভাবে তুললেও পরবর্তী দুটি প্রচেষ্টায় ১৪৮ কেজি এবং ১৫১ কেজি তোলার চেষ্টা ব্যর্থ হয়। ফলে মোট ওজন দাঁড়ায় ২৬৪ কেজি। অন্যদিকে, মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসদান শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ ধারাবাহিকতা বজায় রাখেন। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক দুই বিভাগ মিলিয়ে ছয়টি প্রচেষ্টাতেই সফল হন তিনি। মোট ২৭৩ কেজি ওজন তুলে শুধু স্বর্ণপদকই জেতেননি, গড়েছেন নতুন কমনওয়েলথ গেমস রেকর্ডও। শেষ পর্যন্ত ২৬৪ কেজি মোট ওজন নিয়ে রুপোর পদক জিতে প্রতিযোগিতা শেষ করেন ভারতের ঋষিকান্ত সিং। যদিও সোনা অধরা থেকে গেল, তবুও তাঁর রেকর্ড গড়া পারফরম্যান্স এবং রুপোর পদক ভারতের পদক তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকল। 

আরও পড়ুন: ‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

উল্লেখ্য, শুক্রবার পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং বিভাগে ব্রোঞ্জ পদক জিতে ভারতের পদক অভিযান শুরু করেছিলেন ঝন্ডু কুমার। এরপর ঋষিকান্ত সিংয়ের রুপো জয়ে কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারতের সাফল্য আরও উজ্জ্বল হয়ে উঠল।

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের