‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধবা ভাতা নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এল মুর্শিদাবাদের লালগোলায়। অভিযোগ, এক মানসিক ভারসাম্যহীন মহিলার নামে বরাদ্দ সরকারি ভাতা প্রায় তিন বছর ধরে জমা হয়েছে এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগ, মানসিকভাবে অসুস্থ এক বিধবার জন্য বরাদ্দ সরকারি ভাতার টাকা গত ৩৯ মাস ধরে জালিয়াতির মাধ্যমে একই এলাকার যুবক জাহাঙ্গির আলমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। পরিবারের দাবি, এই সময়ে প্রায় ৪০ হাজার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা রেহেনা বিবি। রেহেনা বিবির পরিবারের বক্তব্য, স্বামীর মৃত্যুর পর তাঁর নামে বিধবা ভাতার জন্য আবেদন করা হয়েছিল। আবেদন অনুমোদিত হয়েছে বলে জানানো হলেও মাসের পর মাস তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা জমা পড়েনি। প্রথমে তাঁরা ভেবেছিলেন, হয়ত আবেদন বা নথিপত্রে কোনও ভুল রয়েছে। সেই কারণে পুনরায় আবেদনও করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। পরবর্তীতে বিষয়টি জানতে পরিবারের সদস্যরা লালগোলা বিডিও অফিসে যোগাযোগ করেন। সেখানেই তাঁরা জানতে পারেন, রেহেনা বিবির নামে বরাদ্দ ভাতার টাকা দীর্ঘদিন ধরে জাহাঙ্গির আলম নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছিল। অভিযুক্ত যুবকও একই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

রেহেনা বিবির মেয়ে জানান, তাঁর মা মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারের পক্ষ থেকেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এতদিন ধরে ভাতা না পাওয়ার কারণ জানতে গিয়েই তাঁরা এই অনিয়মের কথা জানতে পারেন। এরপর বিষয়টি প্রশাসন ও পুলিশের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ। পরিবারের দাবি, ভুল সংশোধন করে বকেয়া সমস্ত ভাতার টাকা দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি এই ঘটনার জন্য কে বা কারা দায়ী, তা খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। তাঁদের প্রশ্ন, বছরের পর বছর ধরে কীভাবে এমন একটি গুরুতর অনিয়ম প্রশাসনের নজর এড়িয়ে গেল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবার দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই