আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুরস্ক ভূমিকম্প: ঘানার ফুটবলার আতসুর উদ্ধার নিয়ে বিভ্রান্তি

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর নিখোঁজ থাকা ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর উদ্ধার ঘিরে নতুন করে বিভ্রান্তি ছড়িয়েছে। তুরস্কের যে ক্লাবের হয়ে আতসু চুক্তিবদ্ধ সেই হ্যাতাস্পোরের কর্মকর্তারা মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছিলেন, ঘানার ফুটবলারকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে এক হাসপাতালে চিকি‍ৎসার জন্য ভর্তি করা হয়েছে। ফলে অনেকেই স্বস্তির নিঃস্বাস ফেলেছিলেন। কিন্তু ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই হ্যাতাস্পোরের কোচ এবং আরও বেশ কয়েকজন আধিকারিক জানিয়েছেন, এখনও খোঁজ মেলেনি আতসুর। আর তার পরেই প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে ঘানার ফুটবলারকে উদ্ধারের খবর জানিয়েছিলেন ক্লাবটির কর্মকর্তারা?

গত বছরের সেপ্টেম্বর মাসে তুরস্কের হ্যাতাস্পোরে যোগ দিয়েছিলেন ঘানার নামী ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তুরস্কের ক্লাবটিতে যোগ দেওয়ার বেশ কয়েক বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। নিউক্যাসেল ইউনাইটেড, এভারটন ও পোর্তোর মতো ক্লাবের হয়ে মাঠে দারুণ পারফর্ম করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন। গত রবিবার রাতে ক্যাসিমপাসার বিরুদ্ধে হ্যাতাস্পোরের হয়ে মাঠে নেমেছিলেন আতসু। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৭ মিনিটে) গোল করে দলকে ১-০ ব্যবধানে জয়  এনে দেন ঘানার তারকা ফুটবলার।

কিন্তু সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল। ওই ভূমিকম্পের পরে আতসুর নিখোঁজ থাকার খবর ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে পড়েন ক্লাবের সদস্য সমর্থক থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলারের পরিচিতরা। মঙ্গলবার হ্যাতাস্পোরের সহ-সভাপতি মোস্তাফা ওজাত তুরস্কের গণমাধ্যমকে বলেন, আতসুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ফুটবল প্রেমীরা। কিন্তু বুধবার ক্লাবের কোচ ভলকান ডেমিরেল একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধিকে জানান, ‘আতসু কোথায় আছেন, তা এখনও অজানা। তাঁকে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’ হ্যাতাস্পোর ক্লাবের চিকিৎসক গার্ভে কেহভেচিও একই কথা বলেছেন। তাঁর কথায়, ‘আমাদের প্রথমে জানানো হয়েছিল আতসুকে উদ্ধার করে ডর্টুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ওই হাসপাতালে তন্নতন্ন করে খুঁজেও তাঁর দেখা মেলেনি। চিকি‍ৎসকরাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ