Copa America 2024 অনুষ্ঠিত হবে ১৪ টি শহরে, প্রকাশিত সময়সূচী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪-এ শুরু হতে চলেছে  কোপা আমেরিকা । মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪টি শহরে হবে এই ম্যাচগুলি।   ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। প্রতিটি স্টেডিয়ামে  ম্যাচ হবে  ২ থেকে ৩টি করে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন  টুর্নামেন্ট আয়োজকেরা।  আগামী জুনে শুরু হবে কোপার লড়াই। প্রথম উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ফাইনাল হবে লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামে। 

 টুর্নামেন্ট আয়োজকেরা জানিয়েছেন, ২০২৪ কোপা আমেরিকা হবে দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্টের ৪৮তম আসর, যা আগামী ২০ জুন শুরু হয়ে চলবে ১৪ ই জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে  ৪ থেকে ৬ই জুলাই। ৯ এবং ১০ই  জুলাই হবে সেমিফাইনালের দুটি ম্যাচ। সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। এছাড়াও এই টুর্নামেন্টগুলি হবে অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস স্টেডিয়ামে।

প্রসঙ্গত,২০২৬ সালে বিশ্বকাপ হবে মার্কিন  যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। তাই ২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখে এবারের কোপা আমেরিকা হবে মার্কিন  যুক্তরাষ্ট্রে। তারই প্রস্তুতি হিসেবে এখানে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। সবশেষ কোপা অনুষ্ঠিত  হয়েছিল ২০২১ সালে ব্রাজিলে। সেইসময় কোপাতে জয়লাভ করেছিল  মেসির আর্জেন্টিনা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের