করোনা আক্রান্ত দুই টেনিস খেলোয়াড়, আশঙ্কার মুখে অস্ট্রেলিয়ান ওপেন

আদৌ হবে কি অস্ট্রেলিয়ান ওপেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আদৌ হবে কি অস্ট্রেলিয়ান ওপেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টেনিস প্রেমীদের মনে। কারণ, ভীষণভাবে চোখ রাঙাচ্ছে করোনা। আর মারণ ভাইরাসটির দাপট দিনে-দিনে বেড়েই চলেছে। দিন দু’য়েক আগেই কোভিডের থাবা গিয়ে পড়েছিল রাফায়েল নাদালের ওপর। যার ফলে বিশ্বের অন্যতম এই টেনিস তারকার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। এরই মধ্যে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো পাওয়া গেল করোনায় আক্রান্ত হলেন আরও দুই টেনিস খেলোয়াড়। তাঁরা হলেন বেলিন্ডা বেনসিচ এবং অন্স জাবেউর।

জানা গিয়েছে, আবু ধাবিতে প্রদর্শণী ম্যাচ খেলতে গিয়েছিলেন এই দুই টেনিস খেলোয়াড়। তাঁদের শরীরে বেশ ভালোমতোই উপসর্গ দেখা গিয়েছে। যার জন্য ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে এঁদের দু’জনকে। আগামী ১৭ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা। তবে তার আগে এই একের পর আক্রান্তের সংখ্যা বেড়ে চলাটা তৈরি করেছে আশঙ্কার কালো মেঘ।

নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে নিজেই সকলকে জানিয়েছিলেন নাদাল। সেখানে তিনি লেখেন, ‘সকলকে আমি জানাতে চাই যে, আবু ধাবি থেকে ফিরেই আমি করোনা আক্রান্ত হয়েছি। স্পেনে আসার পর আমার পিসিআর টেস্ট হয়েছে, আর তাতে রিপোর্ট পজিটিভ এসেছে’।

সেই সঙ্গে রাফা জানান, ‘কুয়েত এবং আবু ধাবিতে প্রতি দু’দিন অন্তর আমার কোভিড টেস্ট করা হয়েছিল। কিন্তু সেখানে প্রতিবারই আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এবারই পজিটিভ এলো, আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব’। 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির