অপেক্ষার অবসান, চোট কাটিয়ে মুম্বই শিবিরে যোগ বুমরাহর

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে চোট সারিয়ে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ফিরছেন যশপ্রীত বুমরাহ। আইপিএল শুরু থেকেই জল্পনা কল্পনা চলছিল কবে মাঠে দেখা যাবে বুমরাহ ম্যাজিক। অবশেষে খরা কাটতে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ।

সূত্রের খবর, বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বুমরাহ। ৩ মাস ধরে বিশ্রামেই ছিলেন তিনি। এই চোটের কারণে  চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। আইপিএলের মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেননি প্রথম ৪টি ম্যাচে। এরপরেই বুমরার ফেরা নিয়ে ক্রমশ বাড়ছিল দানা বাঁধছিল। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে মুম্বই শিবিরে যোগ দিয়েছেন তারকা পেসার।

চলতি আইপিএলের মরশুমে তিনি মুখোমুখি হতে পারেন বিরাটদের। গত সপ্তাহে একটি ভিডিওতে দেখা গিয়েছিল নেটে পুরোদমে অনুশীলন করছেন ভারতীয় দলের তারকা পেসার। সেই ছবি দেখে কিছুটা হলেও খুশি হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা। কিন্তু তার ফিরতে আরও কিছু সময় লাগবে জানার পর চিন্তায় পড়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা।

এতদিন আসলে বুমরাহকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছিলেন না এনসিএ বা বিসিসিআই। সম্পূর্ণ ফিট না হলে কোনভাবেই সবুজ সংকেত দিতে রাজি ছিলেন না এনসিএ-র বিশেষজ্ঞরা। অবশেষে দলের তারকা পেসারকে পেয়ে স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স।

চলতি আইপিএলে প্রথম ৪ ম্যাচের ৩টিতেই হেরে চাপে রয়েছে মুম্বই। এই পরিস্থিতিতে বুমরাহর ফেরাটা অক্সিজেন জোগাবে টিমকে তা বলার অপেক্ষা রাখে না। চোট সারিয়ে ফিরে দলকে কতটা তিনি উদ্বুদ্ধ করতে পারেন সেটাই এখন দেখার।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল