মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভারতকে হারিয়ে জিতল বাংলাদেশ

শেষ উইকেট জুটিতে অবিশ্বাস্য লড়াই করে  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুই বোলার মেহেদি হাসান মিরাজ আর মুস্তাফিজুর রহমানের চোয়াল শক্ত করে চালানো লড়াইয়ে প্রথম একদিনের ম্যাচে রোহিত বাহিনীকে এক উইকেটে হারাল বাংলাদেশ। শেষ উইকেটে জুটি বেঁধে ৩৯ বলে ৫১ রান সংগ্রহ করে কার্যত হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন দুই বোলার। 

রবিবার সকালে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন টাইগার অধিনায়ক লিটন দাস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর এবাদত হোসেনের ঘূর্ণিতে ১৮৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যমাত্রা খেলতে নেমে শুরুতেই দলকে বিপদে ফেলেন ওপেনার নাজমুল হাসান শান্ত। ইনিংসের শুরুতে দীপক চাহারের প্রথম বলে স্লিপে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন। এর পর এনামুল হক বিজয় ও অধিনায়ক লিটন দাস জুটি বাঁধেন। কিন্তু বড় রান সংগ্রহের আগে মহম্মদ সিরাজের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ তুলে বিদায় নেন বিজয়। তাঁর অবদান ২৯ বলে ১৪ রান। তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস। থিতু হওয়ার পরে ব্যক্তিগত ৪১ রানের মাথায় স্পিনার ওয়াশিংটন সুন্দরের বলে স্লিপে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।  খানিক বাদে সুন্দরের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাকিব আল হাসানও। ৩৮ বলে ২৯ রান করেন তিনি। ২৫ ওভারে চার উইকেটের বিনিময়ে বাংলাদেশের রান দাঁড়ায় ৯৭।

দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে জুটি বাঁধেন দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। দুজনে পঞ্চম উইকেটে ৩৩ রান যোগ করেন। ৩৫ তম ওভারে বল করতে এসে মাহমুদুল্লাহকে (১৪ রান) আউট করে জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। পরের ওভারের প্রথম বলে মুশফিকুর রহিমকে (১৮ রান) ক্লিন বোল্ড করেন মহম্মদ সিরাজ। পর পর দুই বলে দুই উইকেট হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি বাংলাদেশ। মাত্র ছয় রান করে আউট হন আফিফ হোসেন। কুলদীপ সেনের বলে হিট উইকেট হয়ে শূন্য রানে ফেরেন এবাদাত হোসেন। মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর উইকেট হন হাসান মাহমুদ।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL