হৃদয়ের দুরন্ত লড়াই ব্যর্থ, দুর্বল আইরিশদের কাছে লজ্জার হার হজম করলেন লিটনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: প্রবাদ রয়েছে ‘পচা শামুকে পা কাটা’। ঠিক তেমনই ঘটেছে টাইগারদের সঙ্গে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্বল আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেলেন লিটন দাসরা। প্রথমে ব্যাট করতে নেমে হ্যারি টেকটরের অপরাজিত ৬৯ রানের দৌলতে চার উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছিল আইরিশরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। তাওহিদ হৃ্দয় (অপরাজিত ৮৩) ছাড়া আর কোনও ব্যাটার রান পাননি। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন আইরিশরা।

এদিন চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের প্রথমে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। দুর্দান্ত শুরু করেছিল আইরিশরা। মারমুখী মেজাজে খেলতে থাকেন দুই ওপেনার পল স্টার্লিং ও টম টেকটর। পঞ্চম ওভারে ফেরেন অধিনায়ক স্টার্লিং (২১)। এর পরে টম টেকটরের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান হ্যারি টেকটর। অষ্টম ওভারে রিশাদ হোসেনের বলে সাজঘরে ফেরেন টম (৩২)। তবে অপ্রতিরোধ্য ছিলেন হ্যারি। এক প্রান্ত আগলে রেখে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। লরকান টাকার করেন (১৮)। কার্টিস ক্যাম্পার ফেরেন ২৪ রানে। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আইরিশরা। ৪৫ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন হ্যারি। অন্যপ্রান্তে ডক রেল ৭ বলে ১২ রানে অপরাজিত থেকে যান।

১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। প্রথম পাওয়ার প্লে-র মধ্যে মাত্র ১৮ রান যোগ হতে না হতে সাজঘরে ফেরেন চার ব্যাটার। পঞ্চম উইকেটে জুটি বেঁধে চরম লজ্জার মুখোমুখি হওয়ার হাত থেকে দলকে বাঁচান তাওহিদ হৃদয় ও জাকের আলি। দুজনে ৪৮ রান যোগ করেন। জাকের (২০) ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিডল অর্ডার। পর পর ফিরে যান তানজিম হাসান সাকিব (৫), রিশাদ হোসেন (০), নাসুম আমেদ (০)। ৭৪ রানে আট উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়ায় টাইগাররা। নবম উইকেটে শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন তাওহিদ হৃদয়। নবম উইকেটে যোগ হয় ৪৮ রান। শরিফুল (১২) ফেরার পরে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন। শেষ পর্যন্ত ১৪২ রানে থমকে দাঁড়ায় বাংলাদেশ।

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা