BCCI: নির্বাচন ১৮ অক্টোবর, একই দিনে এজিএম

বেশ কিছু বিষয়ে আলোচনার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচন আগামী ১৮ অক্টোবর। একই দিনে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বোর্ড সচিব জয় শাহ এই মর্মে বোর্ডের রাজ্যশাখা সংগঠনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠি পাঠান বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের রায়ের ফলে সভাপতিপদে বহাল থাকবেন সৌরভ এবং বোর্ড সচিব পদে শাহ। ফলে, ১৮ অক্টোবর বোর্ডের অন্যান্য পদের জন্য ভোটাভুটি হবে।

বোর্ডের আসন্ন বার্ষিক সাধারণ সভার বৈঠকে যে সব বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে টুর্নামেন্ট আয়োজনের ওপর কর ছাড় নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা। এর কারণ হিসেবে উঠে এসেছে, আইসিসির প্রবল আপত্তি। ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ভারত সরকারের কর ধার্যের বিষয়টি তারা মেনে নিতে পারছে না। যে কারণে, ২০২১-য়ের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর, যা ভারতে হওয়ার কথা ছিল, আইসিসি সেই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব তুলে দেয় সংযুক্ত আরব আমিরশাহির হাতে।

অক্টোবরের সাধারণ সভার বৈঠকে অন্যান্য যে সব বিষয়ে আলোচনা হবে, তার মধ্যে রয়েছে মহিলাদের প্রথম আইপিএল। বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত হবে মহিলাদের বিশ্বকাপ। সাধারণ সভার বৈঠকের আলোচনার তালিকায় রয়েছে আইসিসি-য়ের চেয়ার পদে নির্বাচনের জন্য ভারতের তরফ থেকে প্রার্থী করার বিষয়টিও। বর্তমানে ওই পদে রয়েছেন গ্রেগ বার্কলে। তাঁর মেয়াদ শেষ হচ্ছে চলতি নভেম্বরে। আইসিসি ওই পদে নতুন কাউকে নিয়োগ করবে ডিসেম্বর।

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ