বধূ নির্যাতন মামলায় আট সপ্তাহের রক্ষাকবচ পেলেন ক্রিকেটার আল আমিন

এদিন আদালত চত্বরে উপস্থিত থাকলেও সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি জাতীয় দলের ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পণের দাবিতে শিশুসন্তান সহ স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেলেন জাতীয় দলের ক্রিকেটার (Bangladesh national cricket team player) আল আমিন হোসেন (Al-Amin Hossain)। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান (Justice Md Rezaul Hasan) ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর (Justice Md Atabullah) ডিভিশন বেঞ্চ ওই আগাম জামিন মঞ্জুর করেছেন। ফলে অনেকটাই স্বস্তিতে জাতীয় দলের মিডিয়াম পেসার।  

গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় আল আমিন হোসেনের (Al-Amin Hossain) বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচার চালানো ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন তাঁর স্ত্রী ইশরাত জাহান। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মিরপুরে জাতীয় ক্রিকেটারের বাড়িতে যান তদন্তকারী আধিকারিক সোহেল রানা। কিন্তু গ্রেফতারি থেকে বাঁচতে গা ঢাকা দেন আল আমিন (Al-Amin Hossain)। এমনকী নিজের মোবাইল ফোনও বন্ধ করে দেন।

গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান বাংলাদেশ জাতীয দলের মিডিয়াম পেসার। এদিন ওই আর্জির শুনানিতে অভিযুক্ত ক্রিকেটারের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতিরা। সেই সঙ্গে আট সপ্তাহ বাদে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ( Dhaka Women and Children Repression Prevention Tribunal) আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিন আদালত চত্বরে উপস্থিত থাকলেও সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি আল আমিন (Al-Amin Hossain)। আগামিকাল বুধবার সাংবাদিক সম্মেলন করে স্ত্রীর আনা অভিযোগের জবাব দেবেন বলে জানিয়েছেন।

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের