সরাসরি: বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৬৬ %, এগিয়ে বোলপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের পাঁচ জেলার আট লোকসভা আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। যে আট আসনে ভোট চলছে সেই আসনগুলি হল-বহরমপুর, বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, কৃষ্ণনগর ও রানাঘাট। আট আসনে  ভাগ্য পরীক্ষায় নেমেছেন ৭৫ প্রার্থী। আজ যে আট আসনে ভোট হয়েছে তার মধ্যে চারটি আসন রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দখলে। বিজেপির দখলে রয়েছে তিনৃই আসন। বাকি আসনটি কংগ্রেসের দখলে। চতুর্থ দফার ভোটে ইভিএম বন্দি হচ্ছে রাজ্যের একাধিক দাপুটে রাজনেতা-নেত্রীর ভাগ্য। তার মধ্যে উল্লেখযোগ্য, অধীররঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ, শত্রুঘ্ন সিনহা, সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া, মুকুটমণি অধিকারী, শতাব্দী রায়। যদিও প্রথম তিন দফার ভোট শান্তিতে মিটলেও এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মিলেছে।   

বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৬৬ %

বহরমপুর- ৭৫.৩৬ শতাংশ
 কৃষ্ণনগর- ৭৭.২৭  শতাংশ
 রানাঘাট- ৭৭.৪৬ শতাংশ
 বর্ধমান পূর্ব- ৭৭.৩৬  শতাংশ
 বর্ধমান-দুর্গাপুর- ৭৫.০২  শতাংশ
আসানসোল- ৬৯.৪৩  শতাংশ
বোলপুর-  ৭৭.৭৭ শতাংশ

 বীরভূম- ৭৫.৪৫  শতাংশ

ইলামবাজারের পর এবার বহরমপুরের সালারের ১৬৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জানা গিয়েছে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে তাঁকে সরান হয়েছে।

দুপুর  ৩ টে পর্যন্ত ভোটের হার ৬৬.০৫% 

বহরমপুর-৬৫.৫৭ শতাংশ
 কৃষ্ণনগর- ৬৬.৩৭ শতাংশ
 রানাঘাট- ৬৬.১৮ শতাংশ
 বর্ধমান পূর্ব- ৬৭.৮৩ শতাংশ
 বর্ধমান-দুর্গাপুর- ৬৭.৯২ শতাংশ
আসানসোল- ৬০.২৬ শতাংশ
বোলপুর- ৬৯.০৮ শতাংশ

 বীরভূম- ৬৪.৯৮ শতাংশ

 

আসানসোল উত্তর বিধানসভার চেলিডাঙায় ৭২ নম্বর বুথের বাইরে  তৃণমূল- বিজেপি সমর্থকদের মধ্যে বচসা। ভোট কেন্দ্রের বাইরে ছড়িয়েছে উত্তেজনা।  

দুপুর  ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫১.৮৭  %

বহরমপুর – ৫২.২৭  %

কৃষ্ণনগর – ৪৯.৭২  %

রানাঘাট – ৫২.৭০ %

বর্ধমান পূর্ব – ৫৫.৮৭ %

বর্ধমান দুর্গাপুর – ৫০.৩০ %

আসানসোল – ৪৯.৫৫ %

বোলপুর – ৫৪.৮১ %

বীরভূম – ৪৯.৬৩  %

 

ভুয়ো ভোট দেওয়ার অভিযোগ উঠল শান্তিনিকেতনের লোহারগ্রামে। এরফলে টানা ১ ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ  পর্ব।  

ভোট চলাকালীন  কর্তব্যরত অবস্থায় বীরভূমে  আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনী জওয়ানের । জানা গিয়েছে, নিহত জওয়ান হলেন ৫৫ বছরের মেহেন্দ্র সিংহ।

চলছে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। তার মাঝে ইলামবাজার কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন  কমিশন। বুথে অব্যবস্থার অভিযোগের জন্য তাঁকে সরান হয়েছে বলে জানা গিয়েছে।  

ভোট বয়কটের ডাক দিল পূর্ব বর্ধমানের মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা। কারণ,  পাকা সেতু এবং রাস্তা করে দেয়নি প্রশাসন। তাই গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছে।

নবদ্বীপ ব্লকের তিওয়রখালি বোর্ড প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ  কেন্দ্র পরিদর্শন করেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন,’বিজেপির হয়ে নির্বাচন কমিশনের একাংশ কাজ করছে।’ 

সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৭৮ %

বহরমপুর – ৩৫.৫৩ %

কৃষ্ণনগর – ৩২.৫৯ %

রানাঘাট – ৩৩.২৩ %

বর্ধমান পূর্ব – ৩৩.৮২ %

বর্ধমান দুর্গাপুর – ৩১.৪১ %

আসানসোল – ২৯.৯৯ %

বোলপুর – ৩৫.২২ %

বীরভূম – ৩০.৪৫ %

বেলডাঙার মির্জাপুর অঞ্চলে বুথ পরিদর্শন করল বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। পাশাপাশি তিনি  সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে  ৪৯২ টি অভিযোগ জমা পড়েছে। সব থেকে বেশি কংগ্রেস অভিযোগ করেছে।

চলছে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন। আর তখনই  কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কৃষ্ণনগরে  তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তিনি জানান, ‘নির্বাচন কমিশনে আধিকারিকদের মোদি-শাহ দুই তৃতীয়াংশের বিচারে নিয়োগ করেন। তাই  স্বাভাবিক এমসিসি ভায়োলেন্স হলে কমিশন কোনও পদক্ষেপ করে না।’ 

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ভোট দেওয়ার পর তিনি জানান , এই নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। 

সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.২৩%

বহরমপুর – ১৬.৯৭ %

কৃষ্ণনগর – ১৫.৬৭ %

রানাঘাট – ১৫.৩১ %

বর্ধমান পূর্ব – ১৫.৮৮ %

বর্ধমান দুর্গাপুর – ১৪.০৮ %

আসানসোল – ১৩.০৩ %

বোলপুর – ১৬.৪৬ %

বীরভূম – ১৪.৫৫ %

রবিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে  খুন হয় তৃণমূল কর্মী। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

ভোটের শুরুতেই কৃষ্ণনগরে বিকল হল ইভিএম। কৃষ্ণনগরের নাকাশিপাড়ার ১৭ নং এবং সিংহাঁটির ১৮ নং বুথে ইভিএম খারাপের খবর পাওয়া গেছে।  

বীরভূমের  সিউড়িতে ১৮ নম্বর বুথে অশান্তি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

রানিগঞ্জে বিজেপি-তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ

ইভিএম খারাপ হওয়ায় দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গড়গড়া গ্রামে গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভোটের আগের রবিবার রাতে তৃণমূল কর্মী খুন। সিপিএমের দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে বলে অভিযোগ। 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান