ঈশান-সূর্যের বিক্রমে অবলীলায় পঞ্জাবকে হারাল রোহিতরা

সাত বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: ঘরের মাঠে রানের পাহাড় গড়েও আরশদীপ সিং-সাম কুরানদের জঘন্য বোলিংয়ের খাসার দিতে হলো পঞ্জাব কিংসকে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার বরণ করতে হলো শিখর ধাওয়ানদের। প্রথমে ব্যাট করে ২১৪ করেছিল পঞ্জাব। সাত বল বাকি থাকতেই ছয় উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। সৌজন্যে ঈশান কিষাণ ও সূর্য কুমার যাদব। তৃতীয় উইকেটে তাঁদের ১১৬ রানের জুটিই জয় এনে দিয়েছে দলকে।

বুধবার রাতে ২১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল মুম্বই। তৃতীয় বলেই শূন্য রানে ফিরেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলে ভারতের জাতীয় দলের অধিনায়কের ব্যাটে রানের খরা চলছে। অন্য কেউ হলে লজ্জায় দল থেকে নিজেকে সরিয়ে নিতেন। রোহিত ফেরার পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান ঈশান কিষাণ ও ক্যামেরন গ্রিন। ভালোই খেলছিলেন দুজনে। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে ষষ্ঠ ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন গ্রিন (১৮ বলে ২৩)। তাঁকে ফেরান নাথান এল্লিস।

মুম্বই আদৌ চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন জুটি বেঁধে সব হিসেব-নিকেশ বদলে দিতে শুরু করলেন ঈশান আর সূর্য কুমার যাদব। দুজনেই আরশদীপ সিং-সাম কুরানদের নিয়ে কার্যত ছেলেখেলা শুরু করে দিলেন। মারের চোটে নিজেদের লাইন-লেংথ হারিয়ে ফেললেন পঞ্জাবের বোলাররা। ধীরে-ধীরে পঞ্জাবের হাতের মুঠৌ থেকে বেরিয়ে যেতে থাকে ম্যাচের নিয়ন্ত্রণ। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৫৫ বলে ১১৬ রান যোগ করেন। ১৬তম ওভারে এসে সূর্যকে (৩১ বলে ৬৬) ফিরিয়ে জুটি ভাঙেন এল্লিস। ছয় বল বাদে ঈশানকে (৪১ বলে ৭৫) থামান আরশদীপ সিং। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। ঈশান সাজঘরে ফেরার সময়ে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ২৩ বলে ৩৭ রান। তিলক ভার্মা আর টিম ডেভিড মারমুখী মেজাজে ব্যাট করে সাত বল বাকি থাকতেই দলকে জয় এসে দেন। তিলক (১০ বলে ২৬) ও ডেভিড (১০ বলে ১৯) অপরাজিত থাকেন। এদিন জয়ের ফলে পঞ্জাবকে টপকে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এলো রোহিত শর্মারা।

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের