বেয়ারস্টো ও শশাঙ্কের তাণ্ডব, পঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার কলকাতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠ হিসাবে পরিচিত ইডেন গার্ডেনে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা পঞ্জাব কিংসের কাছে লজ্জার হার হজম করতে হল কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছিলেন শ্রেয়স আইয়াররা। আট বল বাকি থাকতেই হাতে আট উইকেট নিয়ে জিতে গেল স্যাম কারেনের বাহিনী। সৌজন্যে জনি বেয়ারস্টোর অপরাজিত শতরান এবং শশাঙ্ক সিং ও প্রভসিমরান সিংয়ের জোড়া অর্ধশতরান। সেই সঙ্গে কলকাতার বাঘা বোলারদের দরাজ হাতে রান বিলি।

শুক্রবার রাতে ব্যাটারদের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত ইডেনে যখন প্রথম ব্যাট করে ২৬১ রান তুলেছিল নাইটরা, তখন পঞ্জাব কিংসের অতি বড় সমর্থকরা আশা করেননি জিতবেন। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করল প্রীতি জিন্টার দলের খেলোয়াড়রা। জয়ের জন্য ২৬২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরান সিং ও জনি বেয়ারস্টো। পওয়ার প্লেতে ৯৩ রান তোলে। ২০ বলে চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫৪ করে ফেরেন প্রভসিমরান। তড়িঘড়ি রান নিতে গিয়ে আউট হয়ে যান তরুণ ব্যাটার। কিন্তু তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি পঞ্জাবকে। প্রভসিমরান ফেরার পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান জনি বেয়ারস্টো ও রিলি রোসোউ। কলকাতার বোলারদের নির্দয়ভাবে পেটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন দলে নিয়মিত জায়গা না পাওয়া বেয়ারস্টো। বেধড়ক মার খেয়ে হরষিত রানা, আন্দ্রে রাসেল, দুষ্মন্ত চামিরাদের দশা হল অনেকটা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ হওয়ার পরে সাজঘরে ফেরেন রোসোউ। তখনও জয়ের থেকে ৮৪ রান দূরে পঞ্জাব।

কিন্তু চার নম্বরে শশাঙ্ক সিং নেমেই শুরু করলেন তাণ্ডব। আর তাঁর তাণ্ডবে লাইন-লেংথ হারিয়ে ফেললেন কলকাতার বাঘা বোলাররা। উল্টোদিকে দাঁড়িয়ে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকলেন বেয়ারস্টো। মাত্র ৪৫ বলেই নিজের শতরান তুলে নিলেন ইংলিশ ব্যাটার। আর ছক্কা হাঁকিয়ে মাত্র ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শশাঙ্কও। শেষ পর্যন্ত আপ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন দুই ব্যাটার। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকলেন বে্য়ারস্টো। উল্টোদিকে ২৮ বলে ৬৮ রান করে অপরাজিত থেকে গেলেন শশাঙ্ক।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের