আমদাবাদে বৃষ্টি, ভেস্তে যাবে কলকাতা-গুজরাত ম্যাচ?

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: কলকাতার পরে এবার আমদাবাদেও শ্রেয়স আইয়ারদের ম্যাচে বাধ সাধল বৃষ্টি। সোমবার রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুভমন গিলদের গুজরাত টাইটান্সের মুখোমুখি হওয়ার কেকেআরের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে (সন্ধে সোয়া সাতটায়) টস করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। ফলে আদৌ খেলা হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শেষ পর্যন্ত যদি বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যায় তাহলে চলতি আইপিএলে অভিযান শেষ হয়ে যাবে গুজরাত টাইটান্সের।

ইতিমধ্যেই ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে প্লে অফে পৌঁছে গিয়েছে কেকেআর। উল্টোদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। এদিনের ম্যাচে শ্রেয়স আইয়ারদের হারাতে পারলে প্লে অফে যাওয়ার লড়াইয়ে টিকে থাকবেন শুভমন গিলরা। কিন্তু ম্যাচ হেরে গেলে কিংবা কোনও কারণে ভেস্তে গেলে বিদায় নিতে হবে গুজরাতকে।  শ্রেয়স ও শুভমনদের ম্যাচের আগেই এদিন বিকেলে আচমকাই অন্ধকার নেমে আসে আমদাবাদে। বজ্রবিদ্যু‍ৎ-সহ বৃষ্টিও হতে থাকে। বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে দেওয়া হয় পিচ। সন্ধে সোয়া সাতটায় টস হওয়ার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। মাঝে বৃষ্টি কমায় পিচ থেকে কভার সরিয়ে ফেলেন মোতেরা স্টেডিয়ামের মাঠকর্মীরা। ম্যাচের আগে গা ঘামাতেও শুরু করে দেয় দু’দলের খেলোয়াড়রা। কিন্তু রাত পৌনে আটটা নাগাদ ফের বৃষ্টি শুরু হওয়া আবারও ঢেকে দেওয়া হয় পিচ ও আউটফিল্ড।

আইপিএলের নিয়ম অনুযায়ী, দু’দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। যদি সাড়ে আটটার মধ্যে ম্যাচ শুরু করা যায়, তাহলে পুরো ২০ ওভারেরই খেলা হবে। আর সাড়ে আটটার পরে ম্যাচ শুরু হলে ওভার কমানো হবে। সেক্ষেত্রে কত মিনিট বাদে খেলা শুরু করা সম্ভব হল, তার উপরেই নির্ভর করবে কত ওভারের ম্যাচ হবে। কোনও কারণে যদি কমপক্ষে ১০ ওভার খেলানোর জন্য সময় না পাওয়া যায় সেক্ষেত্রে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে। আর সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্সের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে।

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরারে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP