চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

নিজস্ব প্রতিনিধি : হাতে আর মাত্র কিছু সময়, এর মধ্যেই প্রথম একাদশ বেছে নিতে হবে ভারতকে। তবে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে প্রথম একাদশ বেছে নেওয়া বেশ কঠিন কাজ গৌতম গম্ভীরদের কাছে। কেননা ভারতীয় দলের একাধিক ক্রিকেটাররা চোটের কারণে বিশ্রামে রয়েছেন। এমতাবস্থায় রিজার্ভ দল থেকে কাউকে নিতে হবে মূল দলে?  প্রশ্ন উঠছে ভারতের প্রথম একাদশে কোন ঝলক অপেক্ষা করছে?

শুভমন গিল : এই তারকার আঙুলে সামান্য চোট রয়েছে। যদিও দল মনে করছে তিনি খেলতে পারবেন। বুধবার বোলিং কোচ মর্নি মর্কেল তেমনটাই জানিয়েছিলেন। যদি তিনি খেলতে পারেন তা হলে তিন নম্বরে তাঁর জায়গা পাকা। সেটা না হলে রিজার্ভে থাকা দেবদত্ত পাড়িক্কলকে মূল দলে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

বিরাট কোহলি : আপাতত শারীরিক অবস্থা সুস্থ। এর আগে অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরে তাঁর ব্যাট থেকে রান চাইছেন সমর্থকেরা। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কিছু বড় ইনিংস খেলেছেন তিনি। এবারেও শতরানের অপেক্ষায় সকলে। তবে বিরাটের সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় বিরাট কতটা ফর্ম দেখাতে পারেন।

ঋষভ পন্থ : অনুশীলনের ম্যাচে তাঁকে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছে।সেই সঙ্গে ভারতীয় পেসারেরা বুঝিয়ে দিয়েছেন পন্থের শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে। অস্ট্রেলিয়ার পেসারদের বিরুদ্ধে সেই দুর্বলতা চিন্তার কারণ হতে পারে। তবে পন্থ মানেই প্রতিপক্ষকে পাল্টা আক্রমণে ধরাশায়ী করার সুযোগ এটা ভুলে গেলে চলবে না।

রবিচন্দ্রন অশ্বিন: মনে করা হচ্ছে এক জন স্পিনার খেলাতে পারে ভারত। সেই জায়গা নিতে পারেন অশ্বিন। অস্ট্রেলিয়া দলে বেশ কিছু বাঁহাতি ব্যাটার রয়েছেন। সেই কারণে অশ্বিনকে দলে রাখতে পারে ভারত।

যশপ্রীত বুমরা : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক বুমরা। তিনিই টস করবেন। রোহিত বোর্ডের কাছে ছুটি নিয়েছেন। তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের কারণে দেশেই রয়েছেন তিনি। দলকেও নেতৃত্ব দিতে হবে বুমরাকে।

যশস্বী জয়সওয়াল: ওপেনার হিসাবে যশস্বীর জায়গা পাকা। রোহিত শর্মা না থাকায় তিনিই দলের প্রধান ওপেনার। বাঁহাতি যশস্বীর উপর ভরসা করে থাকবে দল।

লোকেশ রাহুল: রাহুলকে আবার ওপেনার হিসাবে সুযোগ দিতে চাইছে দল। একাদশ ম্যাচে অভিজ্ঞ রাহুলের উপরেই ভরসা রাখতে চাইছে দল।

ধ্রুব জুরেল: উইকেটরক্ষক হিসাবে পন্থ থাকলেও খেলতে পারেন জুরেল। ভারত এই দলের হয়ে একমাত্র তিনিই রান পেয়েছিলেন। ফলে ভারতীয় দলের হয়েও খেলতে দেখা যেতে পারে তাঁকে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলের মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ