নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হলেন চেন্নাই কিংসের অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বর্ষ সেরা ক্রিকেটারের শিরোপা জিতলেন ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র। ২৪ বছর বয়সী বাঁ হাতি অলরাউন্ডারই হলেন নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি রিচার্ড হ্যাডলি পদক জিতলেন। মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন অ্যামেলিয়া কার। এ ছাড়া টেস্টে কেইন উইলিয়ামসন, ওয়ানডেতে ড্যারিল মিচেল এবং টি-টোয়েন্টিতে মিচেল স্যান্টনার বর্ষসেরার পুরস্কার হাসিল করেছেন। বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২১ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অভিষেক ঘটে রবীন্দ্রের। যদিও তেমনভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। গত বছর ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভুত ব্যাটার। বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি, দুটি ফিফটিসহ করেন ৫৭৮ রান, যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত জানুয়ারিতে আইসিসি’র বর্ষ সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন ২৪ বছর বয়সী বাঁ হাতি অলরাউন্ডার। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট শতরান করেন।

রাচিনের পাশাপাশি টেস্ট ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন কেইন উইলিয়ামসন। দেশের হয়ে গত এক বছরে ৬ টেস্টে মোট ৬১৯ রান করেছেন। তার মধ্যে চারটি শতরান ছিল। দ্রুততম ৩২ সেঞ্চুরির মাইলফলকেও পৌঁছেছিলেন প্রাক্তন কিউই অধিনায়ক। আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পাওয়া কিউই দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল মিচেল একদিনের বর্ষ সেরা ক্রিকেটার হয়েছেন।

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী