রশিদকে হারিয়ে টি টোয়েন্টির সেরা বোলার রবি বিষ্ণোই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে দুরন্ত বোলিংয়ের সুবাদে আইসিসি’র র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন রবি বিষ্ণোই। তিনি আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে শীর্ষ সিংহাসন দখল করেছেন। টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। একই সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি-তিন ফরম্যাটেই সেরা দলের মুকুট উঠেছে টিম ইন্ডিয়ার মাথায়।

বুধবার আইসিসির পক্ষ থেকে নতুন র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয়েছে। টি টোয়েন্টি ফরম্যাটে সেরা বোলারের সিংহাসনে আসীন হয়েছেন টিম ইন্ডিয়ার রবি বিষ্ণোই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে পাঁচ ম্যাচে ৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন ভারতের প্রতিভাবান লেগ স্পিনার। আর ওই দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন ২৩ বছর বয়সী তরুণ ক্রিকেটার। ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন। টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম দশ বোলারের তালিকায় অবশ্য বিষ্ণোই ছাড়া আর কোনও ভারতীয নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ভাল বল করে এক লাফে নয় ধাপ এগিয়েছেন আর এক স্পিনার অক্ষর পটেল। কিন্তু ক্রম তালিকায় তাঁর স্থান অষ্টাদশ। টি টোয়েন্টির সেরা বোলারদের তালিকায় ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ৬৭৯ রেটিং পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ এবং শ্রীলঙ্কার ওয়ানন্দু হাসারঙ্গা।

আইসিসির সদ্য প্রকাশিত তালিকায় ভারতেরই জয় জয়কার। টি টোয়েন্টির সেরা ব্যাটারের সিংহাসনে রয়েছেন সূর্যকুমার যাদব। একদিনের সেরা ব্যাটারের সিংহাসন দখলে রাখতে সফল হয়েছেন শুভমন গিল। সেরা টেস্ট বোলারের সিংহাসনে রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের সেরা অলরাউন্ডারের আসনে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ