চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বছরে কত আয়, কত টাকার মালিক, জানিয়ে দিলেন সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইশ গজের ময়দানের পাশাপাশি আওয়ামী লীগের জার্সি গায়ে ভোটের ময়দানেও নেমে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর ভোটে লড়তে গিয়েই নিজের বার্ষিক আয়, সম্পত্তির কথা ফাঁস করে দিয়েছেন  বিশ্বসেরা অলরাউন্ডার। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে সাকিব জানিয়েছেন, ক্রিকেট খেলে এবং অন্যান্য মাধ্যমে তাঁর বার্ষিক আয় বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। তার মধ্যে ক্রিকেট পেশা থেকেই আয় করছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ভোটে লড়ছেন বাংলাদেশের বিতর্কিত ক্রিকেটার। প্রথমবার ভোটে দাঁড়াতে গিয়েই আদর্শ আচরণবিধি ভেঙেছেন। আর ওই কৃতকর্মের জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে ছাড়া পেয়েছেন। কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় বিশ্বসেরা অলরাউন্ডার নিজের শিক্ষাত যোগ্যতা দেখিয়েছেন বিবিএ পাশ। ব্যক্তিগত সম্পদের বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্কে আমানত বাবদ জমা রয়েছে ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। শেয়ার বাজারে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। ২৫ ভরি সোনার গয়না রয়েছে। আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে ১৩ লাখ টাকার। এছাড়াও ২৪ হাজার ২৬১ ডলার গচ্ছিত রয়েছে।

বাজারে কত টাকা ঋণ রয়েছে তাও খোলসা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। হলফনামায় তিনি জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্কে তাঁর নামে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা ঋণ রয়েছে।  তার মধ্যে ইস্টার্ন ব্যাঙ্কে ঋণ রয়েছে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা।

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ