IPL 2026: লখনউয়ের হয়ে খেলবেন না শার্দুল ঠাকুর, কোন দলে যোগ দিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের (IPL 2026) নিলামের আসর শুরুর ঠিক আগে বড়সড় চমক! আগামী বছর আর লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন না শার্দুল ঠাকুর। লখনউ ছেড়ে তিনি ফিরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। দুই ফ্র্যাঞ্চাইজির কর্তাদের সহমতের ভিত্তিতেই ঘর ওয়াপসি ঘটেছে শার্দুলের। উল্লেখ্য আগামী ডিসেম্বর মাসে বসতে চলেছে পরের বছর আইপিএলের নিলামের আসর।

২০২৫ সালের আইপিএলের জন্য গত বছর যে নিলামের আসর বসেছিল তাতে কোনও দলই শার্দুলকে নিতে আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত অবশ্য লখনউ সুপার জায়ান্টসের একের পর এক খেলোয়াড় চোট পাওয়ায় কপাল খুলেছিল মারকুটে অলরাউন্ডারের। মহসিন খান (Mohsin Khan) এর বিকল্প হিসাবে ২ কোটি টাকায় শার্দুলকে দলে ভিড়িয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে ১০ ম্যাচ খেলে লখনউয়ের হয়ে ১৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন শার্দুল। ইকোনমি রেট অবশ্য অনেকটাই বেশি ছিল। অর্থা‍ৎ ওভার পিছু ১১ রানের বেশি দিয়েছিলেন।

সূত্রের খবর, নতুন এক বিদেশি অলরাউন্ডারকে দলে নিতে চাইছেন লখনউয়ের কর্তারা। যার জন্য শার্দুলের চেয়ে কম অর্থ খরচ করা হবে। টাকা বাঁচিয়ে নিলামে অন্য কোনও নামী খেলোয়াড়ের জন্য ঝাঁপানো হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইপিএলের তরফে এক প্রেস বিবৃতিতে শার্দুলের লখণউ ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পরেই লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দুল ঠাকুর মুম্বই  ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেলবেন।২ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিচ্ছেন তিনি।’

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে