আমেরিকাকে গুঁড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাঁচা-মরা’র ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুরমুশ করে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। রবিবার ক্রিস জর্ডানের আগুনে বোলিংয়ে ১১৫ রানে গুটিয়ে গিয়েছিল আমেরিকা। জবাবে ৬২ বল বাকি থাকতেই হাতে ১০ উইকেট নিয়ে জিতে গেলেন জস বাটলাররা।

রবিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘বাঁচা-মরা’র ম্যাচে টসে জিতে প্রথমে আমেরিকাকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুই ম্যাচ হেরে আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ খেলোয়াড়দের মধ্যে সেই লড়াকু মনোভাব দেখা যায়নি। আন্দ্রে গাউস ৮ রান করে ফেরেন। মাত্র ১২ রান করেন স্টিভেন টেলর। অধিনায়ক অ্যারন জোনসের অবদান ১৬ বলে ১০ রান। নীতীশ কুমার (৩০), কোরি অ্যান্ডারসন (২৯)ও হরমিত সিংহ (২১) খানিকটা লড়াই চালানোর চেষ্টা করেছেন। ১৮ ওভারের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সংগ্রহ ছিল সাত উইকেটে ১১৫। কিন্তু ১৯ তম ওভারে বল করতে এসে আগুন ঝরান ক্রিস জর্ডান। সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটিং অর্ডার। প্রথম বলেই কোরি অ্যান্ডারসনকে সাজঘরে ফেরান জর্ডান। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পর পর ফিরিয়ে দেন আলি খান (০), এন কেনজিগে (০) ও সৌরভ নেত্রাভালকরকে (০)। শূন্য রানেই চার উইকেট খুঁইয়ে ফেলে আমেরিকা। ১৮.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় অ্যারন জোনসের ইনিংস। মার্ক উডের বদলি হয়ে খেলতে নামা ক্রিস জর্ডান শুধু হ্যাটট্রিকই করেননি, ২.৫ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

জয়ের জন্য জস বাটলারদের প্রয়োজন ছিল মাত্র ১১৬ রান। নেট রান রেটের বিষয়টি মাথায় রেখে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন ইংল্যান্ড অধিনায়ক। আর বাটলারের তাণ্ডবে ‘ত্রাহি-ত্রাহি’ রব ওঠে মার্কিন শিবিরে। শেষ পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৯.৪ ওভারেই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন বাটলার ও ফিল সল্ট। এদিন জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকেই সুপার এইটের অভিযান শেষ করল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে সেমিফাইনালে খেলার ছাড়পত্রও জোগাড় করে নিল। গ্রুপের শেষ ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে বিদায় নেবে ওয়েস্ট ইন্ডিজ। আর হারলে বিদায় নেবে দক্ষিণ আফ্রিকা।

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ