দক্ষিণ আফ্রিকার ছোটদের বিরুদ্ধে তাণ্ডব ১৪ বছরের বৈভব সূর্যবংশীর, ৬৩ বলে শতরান

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ফের চেনা মেজাজে বৈভব সূর্যবংশী। বুধবার (৭ জানুয়ারি) তৃতীয় একদিনের ম্যাচে ফের ব্যাট হাতে ঝড় তুললেন ১৪ বছরের বিস্ময় বালক। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাত্র ৬৩ বলেই শতরান করেন। শেষ পর্যন্ত ৭৪ বলে ১২৭ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফিরে যান।

এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন বৈভব। তাঁর হাতে বেধড়ক মারে লাইন-লেংথ হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার খুদে বোলাররা। প্রতিপক্ষের কোনও বোলারকেই সমীহ করেননি ভারতের বিস্ময় বালক। নিজের কর্তব্যে ছিলেন অবিচল। প্রথম উইকেটে অ্যারোনকে সঙ্গী করে দলকে দুশো রানের গণ্ডি টপকে দেন। শেষ পর্যন্ত ২৬তম ওভারে ১০টি বিশাল ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৭৪ বলে ১২৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। স্ট্রাইক রেট ছিল ১৭১. ৬২। ভেঙে যায় ২২৭ রানের জুটি।

দক্ষিণ আফ্রিকার ছোটদের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় যুব দলের অধিনায়ক। এর আগে গত ৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছিলেন তিনি। ২৪ বলে ১০টি ছক্কা এবং ১টি চারের সাহায্যে খেলেছিলেন ৬৮ রানের আগ্রাসী ইনিংস।

এদিনের ম্যাচে বৈভববের পাশাপাশি শতরান করেছেন ভারতীয় যুব দলের অন্য ওপেনার অ্যারোন ভার্গিস। যদিও অনেকটা রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছেন তিনি। ১০৬ বলে ১৬টি চারের সাহায্যে ১১৮ রান করে সাজঘরে ফেরেন। তাঁর স্ট্রাইক রেট ১১১.৩২। দুই ওপেনারের জোড়া শতরানের সুবাদে ৩৫ ওভারে দুই উইকেট হারিয়ে ২৭৯ রান তুলেছে ভারতীয় দল।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের