গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতা হয়নি। সেই দুঃখ ভুলে ফের ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুঝিয়ে দিয়েছেন,  ফুটবল মাঠে বয়স যেন কোনও বাধাই নয় । ৪১ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা। শুক্রবার (২১ অগস্ট) সৌদি প্রো লিগের ম্যাচে আল-রিয়াধকে ৪-০ গোলে হারাল আল নাসর। আর এই ম্যাচেই গোল করে নতুন ইতিহাস লিখলেন রোনাল্ডো।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আল নাসর। ১৮ মিনিটে আবদুলেলাহ আল-আমরি গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে গোল করেন জোয়াও ফেলিক্স। এরপর ম্যাচের ৮৩ মিনিটে রোনাল্ডোর পালা। পরিবর্ত হিসেবে মাঠে নামার মাত্র ২১ মিনিটের মধ্যেই গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই গোলের সঙ্গে টানা ২৫টি মরশুমে গোল করার নজির গড়লেন রোনাল্ডো। এর ফলে তিনি ছাপিয়ে গেলেন সুইডেনের তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের রেকর্ড। ২০০২-০৩ মরশুম থেকে শুরু করে ২০২৬-২৭ মরশুম পর্যন্ত প্রতিটি মরশুমেই গোল করেছেন রোনাল্ডো।

আরও পড়ুন: রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

শুধু তাই নয়, আল-রিয়াধের বিরুদ্ধে গোলটি রোনাল্ডোর পেশাদার কেরিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ২৩ গোল দূরে রয়েছেন তিনি। এই জয়ের ফলে সৌদি প্রো লিগে আল নাসর টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে এবং গোল পার্থক্যে শীর্ষস্থান দখল করেছে। ফলে নতুন মরশুমের শুরুতেই রোনাল্ডো-জোয়াও ফেলিক্সদের আল নাসর যে বড় বার্তা দিয়ে রাখল, তা বলাই যায়। 

 

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!