‘ভিনির সঙ্গে অন্যায় হয়েছে’ আচমকা কেন এমন বললেন রোনাল্ডো ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই চলতি বছরের ব্যালন ডি’অর এর মালিক হয়েছেন রুদ্রি। অবশ্য ব্যালন ডি’অর এর তালিকায় দুইয়ে নাম ছিল রদ্রির। জল্পনা উঠেছিল, এই পুরস্কার যাবে ভিনিসিয়ুসের হাতে। কিন্তু ব্যালন ডি’অর নাটকের শেষ অঙ্কে এসে দেখা গেল, বর্ষসেরার এই পুরস্কার রদ্রির হাতে। যা নিয়ে তোলপাড় হয়েছিল ফুটবল দুনিয়া।‘যোগ্য’ হয়েও মিলল না ব্যালন ডি’অর! কেন খেতাব থেকে বঞ্চিত হল ভিনিসিয়ুস ? এই নিয়ে সাধারণ সমর্থক থেকে রিয়াল মাদ্রিদ ফুটবলার, সবাই ভিনির পাশেই দাঁড়িয়েছিলেন।

বিতর্কের দুই মাস কেটে গেলেও এখনও শিরোনামে থাকে ভিনিসিয়ুস জুনিয়র। এবার তাতে যোগ দিলেন রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর মতে, ভিনিসিয়ুসের সঙ্গে এটা ভারী অন্যায় করা হয়েছে। একইসঙ্গে আল নাসরের এই তারকা জানিয়েছেন, ‘আমার মতে, ভিনি ছিল গোল্ডেন বল জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তাঁরা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিকে দেওয়া উচিত ছিল। কেননা ভিনি চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’

উল্লেখ্য, ব্যালন ডি অর নিয়ে এখনও তোলপাড় সোশাল মিডিয়া। ব্যালন ডি’অর ‘(Ballon d’Or 2024) দুর্নীতিগ্রস্থ’, এরকম অভিযোগও করছেন অনেকে। আচমকা ব্যালন ডি’অর নাম ‘ফাঁস’ হয়ে যাওয়ায় চমকে ওঠে ফুটবলবিশ্ব। রদ্রির সাফল্যও অবশ্য ব্যালন ডি’অরের দাবিদার। ইউরোর সেরা ফুটবলার হয়েছেন। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন।

কিন্তু ভিনিসিয়াসের ‘বঞ্চিত’ হওয়ার পিছনে উঠে আসছে অন্য কারণ। গত কয়েক বছরে একাধিকবার বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন ভিনি। যা নিয়ে কর্তৃপক্ষ সেভাবে পদক্ষেপ নেয় নি বলেই তাঁর অভিযোগ। তবে তিনি থামেননি, নিজের প্রতিবাদ চালিয়ে গিয়েছেন।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫