আজ কলকাতা বনাম চেন্নাই ম্যাচে খেলবেন ধোনি? তুঙ্গে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলে আজ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দুই দলই জয়ের খোঁজে নামছে চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম-এ, যা চেপক নামেই বেশি পরিচিত। তাই এই ম্যাচকে পিছিয়ে পড়া দুই দলের গুরুত্বপূর্ণ লড়াই হিসেবেই দেখা হচ্ছে।

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত হার মানে লখনউ সুপার জায়েন্টস-এর কাছে। ষোড়শ ওভার পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল কলকাতা। কিন্তু শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুকেশ চৌধুরী। তার সেই ঝড়ো ইনিংসের জেরেই ভেস্তে যায় কেকেআরের মরসুমের প্রথম জয়ের আশা। অন্যদিকে চেন্নাই সুপার কিং অবশেষে এই মরসুমে প্রথম জয়ের মুখ দেখেছে। দিল্লী ক্যাপিটেল – কে হারিয়ে চারটি ম্যাচের মধ্যে প্রথমবার জয় তুলে নিয়েছে চেন্নাই শিবির। এই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দুই তারকা ক্রিকেটারকে কেন্দ্র করে। চেন্নাই সমর্থকদের আশা, হয়তো মাঠে ফিরতে পারেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে কলকাতার সমর্থকেরা অপেক্ষায় রয়েছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী-র প্রত্যাবর্তনের জন্য। যদিও চোটের কারণে শেষ দুটি ম্যাচে না খেলা এই দুই ক্রিকেটারের মঙ্গলবারের ম্যাচে খেলার সম্ভাবনা খুব বেশি নয় বলেই জানা যাচ্ছে।

চেন্নাই দলের নেতৃত্বে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ı দলে রয়েছেন সঞ্জু স্যামসন, শিবম দুবে , ডিওয়াল্ড ব্রেভিস, জেমি ওভের্টন, নূর আহমদ এবং খালিল আহমেদ অন্যদিকে কলকাতার নেতৃত্বে রয়েছেন অজিঙ্কা রাহানে। তার সঙ্গে দলে আছেন ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল এবং অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারাইন। জয়ের জন্য দুই দলই মরিয়া। তাই চেপকের মাঠে মঙ্গলবার একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?