মরুশহরে মহারণ, মহেন্দ্রর সম্মুখে মরগান

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই পাওয়া যাবে এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: একে অন্তিমলগ্নে এসে দাঁড়িয়েছে আইপিএল-১৪। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই পাওয়া যাবে এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের। না এবারেও ভারতের মাটিতে নয়, গতবারের মতো মরুশহর দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল। সেখানে এবার মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

এর আগে ২০১২ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার বাজিমাত করেছিল নাইটরা। ধোনিদের হারিয়ে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর ২০১৪ সালে ফের চ্যাম্পিয়ন হয় কলকাতা। তবে ইতিহাসে যাই হোক না কেন, এবারের লড়াইটা সম্পূর্ণ আলাদা।

ধারে-ভারে কলকাতার থেকে খানিকটা এগিয়ে রয়েছে চেন্নাই। তবে ইয়ন মরগান অ্যান্ড কোম্পানিও খুব একটা পিছিয়ে নেই। চতুর্থদল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করলেও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসকে বিদায় দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কেকেআর। এবার সিএসকে-কে কুপোকাত করতে পারলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে নাইটরা।

দিল্লির বিরুদ্ধে কলকাতার মিডল অর্ডারের ব্যর্থতাটা পুরোপুরি দেখা গিয়েছে। কার্তিক, মরগান, রানা, ত্রিপাঠীরা যে খুব একটা ভালো ফর্মে নেই সেটা বোঝাই যাচ্ছে। আর ফাইনাল ম্যাচে কলকাতার এই মাইনাস পয়েন্টেই আঘাত হানার চেষ্টা করবে চেন্নাই। আর এই বিষয়টা খুব ভালো করেই জানে নাইট টিম ম্যানেজমেন্ট।

তাই ধোনিদের বিরুদ্ধে এই অভাব ঢাকার জন্য তৈরি রাখা হচ্ছে আন্দ্রে রাসেলকে। জানা গিয়েছে, ফাইনালে কেকেআরের একাদশে ক্যারিবিয়ান তারকার নাম থাকতে পারে। নাইটদের মেডিকেল টিমের সদস্যরা ইতিমধ্যেই তাঁকে ছাড়পত্র দিয়েছে। তবে দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট কী করে।     

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা