উইজডেনের খেতাব জিতে নিলেন কামিন্স, ব্রান্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : উইজডেনের লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ডের খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ১২ বছর পর অস্ট্রেলিয়ার কোনও পুরুষ খেলোয়াড় এই খেতাব জিতলেন। উল্লেখ্য, ২০২৩ সালে কামিন্সের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের খেতাবও জিতেছে।

এই প্রসঙ্গে উইজডেনের সম্পাদক লরেন্স বুথ জানান, ‘অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের খেতাব এনে দেওয়ার সাফল্য এসেছে কামিন্সের হাত ধরে। পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে খেতাব এনে দেওয়ার পিছনে কামিন্সের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে কোনও পেসার কামিন্সের থেকে বেশি উইকেট সংগ্রহ করতে পারেনি।‘ পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখার ক্ষেত্রে কামিন্সের ভূমিকা যে প্রশংসনীয় ছিল সেকথাও উল্লেখ করতে ভোলেননি উইসডেনের সম্পাদক। তাঁর মতে, এজবাস্টনে প্রথম টেস্টে কামিন্সের করা রান খুবই গুরুত্বপূর্ণ ছিল। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ টেস্ট ২-২-তে ড্র হয়ে যায়। ১২ বছর আগে মাইকেল ক্লার্কের নাম উঠেছিল উইসডেন-এ।

অন্যদিকে মহিলা ক্রিকেটারদের মধ্যে ইংলিশ ক্রিকেটার সিভার ব্রান্টের নাম উঠে এসেছে। ২০২৩ সালে ক্রিকেটের সব ফরম্যাটেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছে ব্রান্টকে। ওয়ানডে-তে পর পর দুটি ম্যাচে সেঞ্চুরি এসেছে তাঁর হাত ধরেই। ৬৬ বলে সেঞ্চুরি করেন ব্রান্ট।

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম