গাজা ইস্যুতে খাজার পাশে কামিন্স

Share:

নিজস্ব প্রতিনিধি : গাজায় প্যালেস্টাইন নাগরিকদের ওপর আক্রমণের প্রতিবাদে সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। পায়রা যেহেতু শান্তির প্রতীক, তাই খাজা তাঁর জুতোয় পায়রার স্টিকার লাগাতে চেয়েছিলেন। এর বিরোধিতা করে আইসিসি। এবার আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করে খাজার পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক মাইকেল হোল্ডিং সহ আরও অনেকেই উসমানের পাশে দাঁড়িয়েছিলেন।

বক্সিং ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে মারনাস ল্যাবুশনের ব্যাটে ইগলের স্টিকার থাকার কথা। ইগল বাইবেলের একটি পদের অর্থ বহন করে। এই প্রসঙ্গ টেনেই এবার উসমান খাজার পাশে দাঁড়ালেন কামিন্স। তাঁর মতে, ল্যাবুশনের ইগল আর খাজার পায়রার মধ্যে কোনও পার্থক্য দেখছি না। কেন একটি অনুমতি দেওয়া হচ্ছে, আবার অন্যটিতে অনুমতি দেওয়া হচ্ছে না, বুঝতে পারছি না। কামিন্সের এই বক্তব্য থেকেই স্পষ্ট, তিনি দুই খেলোয়াড়ের জন্য আইসিসির দুরকম নিয়মকে ভালোভাবে নিচ্ছেন না।

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে পার্থ টেস্টে পায়রার স্টিকার লাগিয়ে খেলতে নামতে চেয়েছিলেন উসমান খাজা। প্যালেস্টাইন নাগরিকদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্যই খাজার এই উদ্যোগ বলে জানা যায়। কিন্তু এর আপত্তি তুলেছিল আইসিসি। এরপরে কালো আর্মব্যান্ড পরে নামেন অস্ট্রেলিয়ার ওপেনার। এরপরই আইসিসির তরফে তাঁকে ভর্ৎসনা করা হয় উসমান খাজাকে। এবার জলপাইয়ের ডাল ধরে থাকা পায়রার স্টিকার ব্যাটে ও জুতোয় লাগানোর অনুমতি চেয়েছেন খাজা। এই বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে অনুমতি দেওয়া হলেও আইসিসির তরফে এখনও কোনও সবুজ সংকেত দেওয়া হয়নি।

তবে এই বিষয়ে অবশ্য ইতিমধ্যে যুক্তি দেখাতে শুরু করেছে আইসিসি। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, খেলোয়াড়দের পোশাক ও সরঞ্জাম সম্পর্কে যে ক্লজ রয়েছে, সেখানে এই ধরনের ব্যক্তিগত বার্তা দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। খেলার এক্তিয়ারের বাইরে যদি কেউ মানবিকতা ও শান্তির প্রচার চায়, তাহলে আইসিসি তাতে উৎসাহ দেয় না।

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম