এক যুগ বাদে ম্যান ইউ ছাড়লেন গোলরক্ষক ডেভিড ডি হিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতেই গত  মরসুমে ইংলিশ লিগ কাপ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগে সেরা চারে থেকে মরসুম শেষ করেছিল রেড ডেভিলসরা। অথচ তা সত্বেও গোলরক্ষক ডেভিড ডি হিয়ার সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি ম্যান ইউ কর্তারা। শেষ পর্যন্ত এক রাশ বুক ভরা অভিমান নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির সঙ্গে সম্পর্কছেদ করলেন স্প্যানিশ গোলরক্ষক। শনিবার ক্লাব সমর্থকদের উদ্দেশে বিদায়ী বার্তাও দিয়েছেন। এক যুগ তাঁকে উ‍ৎসাহ জোগানোর জন্য ম্যান ইউ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩২ বছর বয়সী গোলরক্ষক।

আতলেতিকো মাদ্রিদে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন ডেভিড ডি হিয়া। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে নাম লেখান রেড ডেভিলসদের দলে। তখন দলটিওর প্রধান কোচ ছিলেন স্র আলেক্স ফার্গুসন। তার পরে ১২ বছর কাটিয়েছেন ম্যান ইউতে। দলের হয়ে ৫৫০টি ম্যাচ খেলেছেন। গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইংলিশ লিগে চতুর্থবারের মতো গোল্ডেন গ্লাভস জিতেছিলেন ডি হিয়া। ম্যান ইউয়ের প্রধান কোচ এরিক টেন হাগও ডি হিয়ার থেকে যাওয়ার আভাস দিয়েছিলেন। জল্পনা শুরু হয়েছে, হিয়ার  উত্তরসুরি হিসেবে ইন্টার মিলানের আফ্রিকান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে টানতে  চাইছেন ম্যান ইউ কর্তারা। পাশাপাশি লুটন থেকে এক বছরের জন্য ধারে টম হিটনকেও আনার পরিকল্পনা আছে তাদের।

ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলা সত্বেও স্পেন দলের হয়ে ২০২০ সাল থেকেই ঠাঁই হয়নি ডেভিড ডি হিয়ার। এমনকি গত বছর কাতার বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে যে ৫৫ জনের নাম ঘোষণা করা হয়েছিল, তাতেও নাম ছিল না তাঁর। ম্যান ইউ ছাড়ার পরে হিয়া কোথায় যান তাই এখন দেখার।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার