শুভমনের বোনকে ট্রোল, দিল্লি পুলিশকে নোটিশ মহিলা কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুভমন গিলের বোনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রোলিং করার অপরাধে এফআইআর দায়ের করার জন্য নোটিশ পাঠাল দিল্লির মহিলা কমিশন। বুধবার এই এফআইআর-নোটিশ অফিসিয়ালভাবে জানানো হল দিল্লির মহিলা কমিশনের পক্ষ থেকে।

উল্লেখ্য, চলতি আইপিএল-এ গ্রুপের শেষ ম্যাচে গুজরাট মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচে অসাধারণ খেলে বিরাট কোহলির দলেক এবারের আইপিএল থেকে ছিটকে দেন শুভমন। তারপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর বোনকে শারীরিক নির্যাতনের হুমিক দেওয়া হতে থাকে। যা একেবারেই ভালোভাবে  নেননি শুভমনের পরিবার।

এবং এই ঘটনার পরই নড়েচড়ে বসেন দিল্লির মহিলা কমিশন। তারা দিল্লি পুলিশকে এফআইআর দায়ের করার নোটিশ দেন। এবং বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সে কথা স্মরণ করিয়ে দিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয় দিল্লি পুলিশকে।

আরও জানতে পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন ও জাদেজাকে প্রথম একাদশে চান শাস্ত্রী

এই বিষয়ে মহিলা কমিশনের পক্ষ থেকে স্বাতী মালিওয়াল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই নোটিশটি শেয়ার করেন এবং আগামী ২৬ মে পর্যন্ত দিল্লি পুলিশকে সময়সীমাও দেওয়া হয়েছে বিষয়টি দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রোলিংয়ের অপরাধে সুয়োমোটো ধারায় মামলা দায়ের করার সুপারিশ করা হয়েছে।

এই ধরনের মামলায় যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকে পুলিশ গ্রেফতার পর্যন্ত করতে পারে। এবং যদি তাঁকে গ্রেফতার না করাও হয়, তাহলে মহিলা কমিশন সব অভিযোগ খতিয়ে দেখে পুলিশকে গ্রেফতারের জন্য সুপারিশ করবে।

এখন দেখার ভারতীয় ক্রিকেটের বর্তমান তারকা শুভমন গিলের বোনের বিষয়ে শেষ পর্যন্ত কি পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় তা আগামী ২৬ তারিখের পরই জানা যাবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর