বেঙ্গালুরুর কাছে হেরেও আইপিএলে রেকর্ড হায়দরাবাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বেঙ্গালুরুর কাছে হেরেও আইপিএলে রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে শেষ ৮টি ম্যাচে একশোটি ছয় মেরেছে হায়দরাবাদের খেলোয়াড়রা। সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও হেনরিচ ক্লাসেন। একশোটি ছয় মারার ক্ষেত্রে এদের ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এই প্রথম আইপিএলে একশোটি ছয় মারার রেকর্ড গড়লেন হায়দরাবাদ। 

গত বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচেই একশোটি ছয় মারার কৃতিত্ব অর্জন করল হায়দরাবাদ। বৃহস্পতিবার প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ৭ উইকেটে প্রথমে ২০৭ রান করে বেঙ্গালুরুর এই দলটি। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে আক্রমণাত্মক ভূমিকায় পাওয়া যায় ফর্মে থাকা অভিষেক শর্মাকে। মাত্র ১৩ বলে ৩১ রান করেন অভিষেক। এই ৩১ রানের মধ্যে রয়েছে ২টি ছয়। পাশাপাশি নিতিশ কুমার রেড্ডি, হানরিচ ক্লাসেন, শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ একটি করে ছয় মারে। সবচেয়ে বেশি ছয় মারেন অধিনায়ক প্যাট কামিন্স। প্যাট কামিন্স ৩টি ছয় মারেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯টি ছয় মেরেছে সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগে ২০২২ সালের আইপিএলের মরশুমেও প্রায় একশোর কাছাকাছি ছয় মারার কৃতিত্ব অর্জন করেছে হায়দরাবাদ। ২০২২-এর মরশুমে ৯৭টি ছয় মারে হায়দরাবাদ। এবার অবশ্য সেই সংখ্যাটিও পেরিয়ে গেল।

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের