ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে সিদ্ধান্ত পয়লা জুলাই

গত ১৫ জন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ তথা  ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে আগামী পয়লা জুলাই রায় দেবে দিল্লি আদালত। মঙ্গলবার দিল্লির অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক হরজি‍ৎ সিং যশপাল জানিয়েছেন, ‘যেহেতু নতুন আরোপপত্র জমা পড়েছে এবং আরোপপত্র অনেকটা লম্বা তাই সব ভালো করে খতিয়ে দেখতে হবে, তার জন্য সময়ের প্রয়োজন। আগামী পয়লা জুলাই এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে।’ একই সঙ্গে আন্দোলনরত কুস্তিগীররা আদালতের নজরদারিতে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের যে আর্জি জানিয়েছিলেন তা খারিজ করে দিয়েছেন।

গত ১৫ জন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লির অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে নতুন চার্জশিট পেশ করেছিল দিল্লি পুলিশ। দেড় হাজার পাতার চার্জশিটে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসাবে ছবি ও ভিডিয়ো জমা দেওয়া হয়েছে।  চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা), ৩৫৪এ (অশালীন মন্তব্য), ৩৫৪ডি (উত্যক্ত করা) ধারায় অভিযোগ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে ৩৫৪ জামিনঅযোগ্য। তবে বাকি দু’টি ধারা জামিনযোগ্য। চার্জশিটে প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে।

দায়ের হওয়া চার্জশিট বিবেচনা করে কোন-কোন ধারায় ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে তা নিয়ে এদিন সিদ্ধান্ত জানানোর কথা ছিল বিচারকের। কিন্তু শুনানিতে বিচারক হরজি‍ৎ সিং যশপাল জানান, ‘যেহেতু দীর্ঘ আরোপপত্র পেশ করা হয়েছে এবং একাধিক ধারা যুক্ত করা হয়েছে, তাই ভালো করে আরোপত্র পরীক্ষা করার জন্য কয়েকদিন প্রয়োজন।’ এর পরেই পয়লা জুলাই পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেন তিনি।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ