ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই : দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে শারীরিক নির্যাতনের অভিযোগ বজরং পুনিয়া, স্বাক্ষি মালিকরা করছিলেন, সেই বিষয়ে বুধবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতার করার উপযুক্ত প্রমাণ নেই।

এই বিষয়ে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, আগামী ১৫ দিনের মধ্যে পুলিশ সমস্ত তদন্তের রিপোর্ট আদালতে জমা দেবে। পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত করে কোনও উপযুক্ত প্রমাণ পায়নি ব্রিজ ভূষণ শিংয়ের বিরুদ্ধে। সেই কথাও আদালতে জমা দেওয়ার সময় পুলিশ তা চার্জশিটে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন করছিলেন জাতীয় কুস্তিগীররা।

এরপর গত রবিবার যেদিন নতুন সংসদ ভবনের উন্মোচন হল, সেইদিন তাঁদের সেইখান থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। এছাড়া তাঁদের ওপর দু বার পুলিশি নিগ্রহের ঘটনাও ঘটে। বৈধ টিকিট থাকা সত্ত্বেও আইপিএল-এর ম্যাচ দেখতে বাঁধা দেওয়া হয়। এইসব ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কুস্তিগীরদের পাশে দেশীয় খেলোয়াড় এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা তাঁদের সমর্থনের বার্তা দিয়েছেন।

শুধু দেশই নয়, বিদেশের খেলোয়াড়রাও বজরং পুনিয়াদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। কিন্তু তারই মাঝে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের প্রসঙ্গে পুলিশের এই রিপোর্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূর্যের বুধের নক্ষত্রে প্রবেশ, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?