১৯৮৬ তে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা মারাদোনার জার্সি নিলামে

মঙ্গলবার নিলামে উঠছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডটার এখনো দুই মাসও হয়নি। ক্রীড়াঙ্গনের স্মারক বিক্রির সব রেকর্ড ভেঙে প্রায় ৯০ লাখ ডলারে বিক্রি হয়েছিল দিয়াগো মারাদোনার (Diego Maradona) ১৯৮৬ সালে ইংল্যান্ডের (England) বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে পরা সেই বিখ্যাত জার্সি। যে জার্সি গায়ে চাপিয়ে সর্বকালের সেরা গোল এবং সর্বকালের সবচেয়ে বিতর্কিত গোল—দুটিই করেছেন তিনি।  

এ জার্সির মাহাত্ম্য আর্জেন্তিনার (Argentina)  মানুষের কাছে আরও বেশি। জার্মানির বিপক্ষে ফাইনালে এই জার্সি পরেই মাঠে নেমেছিলেন মারাদোনার । হোর্হে বুরুচাগাকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপ মাথার ওপর তুলে ধরা—সবই এই জার্সিতে। সে জার্সিই কাল মঙ্গলবার নিলামে উঠছে।

নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন বিক্রির জন্য তুলেছে এই জার্সি। এই প্রতিষ্ঠানের দাবি, প্রয়াত সাংবাদিক হোসে মারিয়া মুনিয়েজের কাছ থেকে জার্সিটা পেয়েছে তারা। জার্সির গায়ে মারাদোনা (Diego Maradona) কালো একটা মার্কার দিয়ে সাক্ষর করেছেন এবং লিখেছেন, ‘হোসে মারিয়ার জন্য এটা। আমার ভালোবাসা নিও।’

তবে ইংল্যান্ড ম্যাচে পরা জার্সির তুলনায় এই জার্সি নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বলে সে জার্সি বিক্রি হয়েছে প্রায় ৯০ লাখ ডলারে। আর এই জার্সির ক্ষেত্রে আশাই করা হচ্ছে, জার্সি বিক্রি থেকে মাত্র ৪০ থেকে ৬০ হাজার ডলার উঠবে।

এই জার্সি যে এই জার্সি যে ১৯৮৬ সালের ২৯ জুনের সেই বিখ্যাত দিনের—সেটার প্রমাণ শুধু মারাদোনার স্বাক্ষরই নয়। সেদিন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের কাঁদায় পড়ে গিয়েছিলেন ম্যারাডোনা। জার্সির বুকের দিকটায় সে মাটির দাগও আছে। 

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম