‘তোমার দায়িত্ব ছিল…’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিলকের ফর্ম নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য গাভাস্কারের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপার এইটের শুরুতেই বিরাট ধাক্কা খেয়েছে সূর্যবাহিনী। রবিবার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে  ৭৬ রানে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে।  ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। এই পরাজয় টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে ওঠার পথে বিরাট ধাক্কা দিয়েছে। শুরু থেকে একটি ম্যাচেও  না হেরে প্রোটিয়াদের কাছে ভারতের বিরাট ব্যবধানে হার নিয়েছে চলছে কাটাছেঁড়া। এর মধ্যেই ভারতের তারকা ক্রিকেটা তিলক ভর্মার খেলা নিয়ে বড় মন্তব্য করলেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছেন,  তিনি বাঁ-হাতি ব্যাটসম্যান তিলকের শট নির্বাচন নিয়ে হতাশ। তাঁর এই মন্তব্যের পরেই নতুন করে ক্রিকেট মহলে শুরু হয়েছে ব্যপক চর্চা।  

খেলা শেষের পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল গাভাস্কর  বলেন, “তিলক ভার্মা খুবই বুদ্ধিমান ব্যাটসম্যান, কিন্তু তার খেলার পদ্ধতিতে আমি হতাশ হয়েছি। একটি উইকেট পড়ে গিয়েছিল। রান রেট ছিল ৯.৫, ১৫ নয়। তোমার তাকে কিছুটা সময় দেওয়া উচিত ছিল। অভিষেক রান করেনি, তাই তোমার উপর দায়িত্ব ছিল একটি পার্টনারশিপ তৈরি করে তাকে পাওয়ারপ্লেতে নিয়ে যাওয়া। ৫৫, ৭০ না হলেও, একটি ভালো প্ল্যাটফর্ম হত।” টুর্নামেন্টে তিলকের পারফর্মেন্স গড়ের নিরিখে সুনীল গাভাস্করের মন্তব্যটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ম্যাচে তিলক ১০৭ রান করেছেন, গড়ে ২১.৪০ এবং স্ট্রাইক রেট ১১৮.৮৮। গ্রুপ পর্বে তার শুরুটা ভালো হলেও,  পরে গতি কমে যায়।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার সামগ্রিক রেকর্ডে ছিল সম্পূর্ণ বিপরীত। এই খেলার আগে, তিলক প্রোটিয়াদের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টিতে ৭০.৮৫ গড়ে এবং ১৬৩.১৫ স্ট্রাইক রেট ৪৯৬ রান করেছিলেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতরান  ছিল।  

আরও পড়ুন: মহারাজের ভেল্কিতে দিশেহারা হার্দিক-রিঙ্কুরা, প্রোটিয়াদের কাছে লজ্জার হার ভারতের

খেলা শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা মুখ থুবড়ে পড়েন। তিলক ভার্মা মাত্র এক রান করে সাজঘরে ফিরে আসেন।  সূর্য ব্রিগেড পুরো ২০ ওভার খেলতে ব্যর্থ হয়। ম্যাচের পরে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার খোলাখুলিভাবে তিলকের ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন। গাভাস্কার স্পষ্টভাবে বলেছিলেন যে লক্ষ্য কঠিন ছিল, তবে এই পরিস্থিতিতে শুরু থেকেই বড় শটের প্রয়োজন ছিল না।  ভারতকে প্রথম ওভারেই প্রথম ধাক্কা এইডেন মার্করাম দেন, ঈশান কিশানকে শূন্য রানে আউট করেন। সেই সময়ে তিন নম্বরে  নামা তিলক ভার্মার কাছ থেকে অনেকে আশা করেছিলেন যে তিনি ইনিংসকে এগিয়ে নিয়ে যাবেন। তবে ২২ গজের ময়দানে  সংযম দেখানোর পরিবর্তে, তিলক আক্রমণাত্মক মনোভাবকে বেছে নেন। দ্বিতীয় ওভারে, মার্কো জ্যানসেনের বিপক্ষে বড় শট নেওয়ার চেষ্টা করার সময়, তিনি উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে  ক্যাচ দিয়ে আউট হন। তার পর থেকেই শুরু হয়েছে তাঁকে নিয়ে চর্চা। শুরু থেকে যখন উইকেট পরে তখন ৩ নম্বর ব্যাটসম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই এদিন অনেকেই তিলকের উপর ভরসা করেছিলেন যা তিনি  রাখতে ব্যর্থ হন। 

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ