‘ওঁরা কি ক্রিকেট বোঝে’, বিশ্বকাপে কমেন্ট্রির সময় অনুষ্কা-আথিয়াকে কটাক্ষ হরভজন সিংয়ের

এদিকে বর্তমানে কানাঘুষোয় শোনা যাচ্ছে অনুষ্কা শর্মা দ্বিতীয়বার সন্তানসম্ভবা। সেই অবস্থাতেই স্বামীর প্রতিটি ম্যাচ দেখতে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ একেবারে জমে উঠেছে। এদিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হয়েছেন বলিউডের একাধিক তারকা। শাহরুখ, আশা ভোঁসলে থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং সকলেই টিম ইন্ডিয়ার সমর্থনে আমেদাবাদে রয়েছেন। এদিকে সকালেই মেয়েকে নিয়ে আমেদাবাদে উপস্থিত হয়েছেন অনুষ্কা শর্মা। এছাড়াও কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টিও উপস্থিত হয়েছেন আমেদাবাদের। দুজনেই তাঁদের স্বামীদের হাফ সেঞ্চুরিতে আনন্দ উপভোগ করেছেন। এদিকে এদিন বিশ্বকাপের কমেন্ট্রি করছেন প্রাক্তন ক্রিকেট তারকা হরভজন সিং।

তাঁর কমেন্ট্রি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা। তবে এদিন কমেন্ট্রি বক্স থেকে অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টিকে নিয়ে তিনি যা মন্তব্য করলেন সেটা শুনে অনেকেই বিরক্ত হয়েছেন। ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে কমেন্টটর হিসেবে আছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তিনি এদিন কমেন্ট্রি করার সময় অনুষ্কা এবং আথিয়াকে দেখে বেফাঁস মন্তব্য করে বসেন হরভজন।

খেলার মাঝে যখন ক্যামেরা অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টির দিকে ঘোরানো হয় তখন সেটা নজরে পড়ে হরভজন সিংয়ের। সে দেখেই তখন হরভজন বলে ওঠেন, ‘হয়তো ছবি নিয়ে কথা বলছে ওরা নাকি ক্রিকেট নিয়ে? অবশ্য জানি না ওরা ক্রিকেটের কতটা বোঝে।’ এটা বলার পরই অনেকেই বিরক্ত হয়েছেন হরভজন সিংয়ের উপর। এক ব্যক্তি এই বিষয়ে টুইট করে লেখেন, ‘টিপিক্যাল একেবারে! হরভজন সিং আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। এভাবে সহকর্মীদের স্ত্রীদের কে অপমান করে?’ কেউ আবার লেখেন, ‘আপনার কী দাদা? যা খুশি বলে দেবেন না। ওরা যা নিয়ে কথা বলুক আপনার কী?’

এদিকে বর্তমানে কানাঘুষোয় শোনা যাচ্ছে অনুষ্কা শর্মা দ্বিতীয়বার সন্তানসম্ভবা। সেই অবস্থাতেই স্বামীর প্রতিটি ম্যাচ দেখতে এসেছেন। এ দিনও সন্তানসম্ভবা অনুষ্কা মাঠে এসেছেন। এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে খেলা দেখতে আসেন। সঙ্গেও মেয়েকেও নিয়ে এসেছেন। তাঁর পাশে এসে বসেন কেএল রাহুলের স্ত্রী এবং অভিনেত্রী আথিয়া শেট্টি। তখনই তাঁরা নিজেদের মধ্যে কিছু বাতালাপ করতে থাকেন। তা দেখেই কটাক্ষ করেন হরভজন সিং।

 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি