‘যেও না’, দি মারিয়ার কাছে আকুতি বড় মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে না খেলার কথা জানিয়ে দিয়েছিলেন দি মারিয়া। দি মারিয়াকে প্যারিস অলিম্পিকে খেলার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি আর্জেন্টাইন এই ফুটবল তারকা। এবার দি মারিয়াকে খেলা না ছাড়ার অনুরোধ এসেছে তাঁর বড় মেয়ে মিয়ার কাছ থেকে।

সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে দি মারিয়ার ছবি পোস্ট করে বড় মেয়ে মিয়া দি মারিয়া শিরোনামে লিখেছে, ‘দ্য লাস্ট ডান্স’ । দি মারিয়ার ছবির ক্যাপশানে লেখা হয়েছে ‘যেও না।‘ এই ক্যাপশানের সঙ্গে দুটি ইমেজিও জুড়ে দিয়েছে মিয়া। সেই ইমেজিতে একটিতে রয়েছে চিন্তিত মুখের ছবি ও অন্যটিতে রয়েছে আর্জেন্টিনার পতাকা।

বড় মেয়ের এই পোস্টে সরাসরি সাড়া না দিলে্ও সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করেছেন দি মারিয়া। সেখানে হার্ট সাইন দেওয়া একটি ইমেজি জুড়ে দিয়েছেন বেনফিকায় খেলা এই ফুটবলার। শেষ পর্যন্তু বড় মেয়ের অনুরোধে সাড়া দিয়ে দি মারিয়াকে প্যারিস অলিম্পিকে খেলতে দেখা যায় কিনা, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ইতিমধ্যে কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে খেলার জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনার তরফে ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে একদিকে যেমন লিওনেল মেসি, দি মারিয়া রয়েছেন, তেমনি তরুণ খেলোয়াড়রাও রয়েছেন।

এর আগে জানুয়ারি মাসের শেষের দিকে সংবাদমাধ্যমকে দি মারিয়া জানিয়েছিলেন, কোপা আমেরিকাই আমার শেষ টুর্নামেন্ট। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, দি মারিয়া যদি প্যারিস অলিম্পিকে খেলতে চান, তাহলে তার জন্য দরজা খোলা রয়েছে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান