‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশকে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়ায় বিশ্বকাপ বয়কটের হমকি নকভির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উস্কানি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর সেই ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। পরিবর্ত দল হিসাবে স্কটল্যান্ডকে নেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশকে গলাধাক্কা দেওয়ায় আইসিসির উপরে চটেছেন ভারত বিদ্বেষী নকভি। এবার সরাসরিই বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর হুমকি ছেড়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ বাদ পড়ার খবর জানার পরেই সাংবাদিকদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এমন দ্বিচারিতা মেনে নেওয়া যায় না। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে ডিক্টেট করতে পারে না।’পাকিস্তান সরকার যদি আমাদের নির্দেশ দেয়, তাহলে বিশ্বকাপ বয়কট করব।’

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডেকে নির্দেশ দেওয়া হয়, বিশ্বকাপ খেলতে যেন ভারতে দল না পাঠানো হয়। সরকারের কাছ থেকে ওই নির্দেশ পাওয়ার পরেই বিসিবির তরফে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে জানানো হয়, নিরাপত্তার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। প্রতিযোগিতার অন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচের আয়োজন করা হোক। প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। আয়ারল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে ওই গ্রুপে দেওয়া হোক। যদিও আয়ারল্যান্ডের তরফে আইসিসিকে স্পষ্ট জানানো হয়, গ্রুপ বদলানো যাবে না। ভারতের বিরুদ্ধে জেহাদে একমাত্র মোল্লার দেশ পাকিস্তান বাদে আর কাউকে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল বুধবারই আইসিসির বোর্ড সভায় ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে ভোটাভুটিতে গোহারান হেরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘মোল্লার দেশ’ হিসাবে পাকিস্তান একমাত্র পাশে দাঁড়িয়েছিল। বাকি কোনও দেশ সমর্থন করেনি। উল্টে বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। ওই ডেডলাইন পাওয়ার পরে সিদ্ধান্ত নিতে এদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বোর্ডের শীর্ষ কর্তাদের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের সব সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও বৈঠকে ডাক পেয়েছিলেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। তবে ওই বৈঠকে ক্রিকেটারদের মতামত উপেক্ষা করেই পাকিস্তানপ্রেমী ক্রিকেট উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন, ভারতের মাটিতে খেলতে ক্রিকেটাররা যাবেন না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড় থাকায় এদিনই কড়া পদক্ষেপ নিয়েছে আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে ‘সি’ গ্রুপে খেলবে স্কটল্যান্ড। গ্রুপের বাকি দলগুলি হল- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ পাওয়া নিয়ে মুখ খুলতে চাননি স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া