কাটল তিন দশকের খরা, চ্যাম্পিয়ন হল আবাহনী

দীর্ঘ ৩১ বছরের খরা কাটিয়ে আলোর দিশা দেখতে পেল আবাহনী।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৩১ বছরের খরা কাটিয়ে আলোর দিশা দেখতে পেল আবাহনী। অবশেষে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হল বাংলাদেশের এই অন্যতম সফল ক্লাবটি। টুর্নামেন্টের ফাইনালে বসুন্ধরা কিংসকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে খেতাব জিতল ধানমুন্ডির এই দলটি। এর আগে ১৯৯০ সালে স্বাধীনতা কাপ জয়ের স্বাদ পেয়েছিল আবাহনী। পর্তুগিজ কোচ মারিও লেমসের হাত ধরে ফের ৩১ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল তারা।

শনিবাসরীয় ফাইনালে বলতে গেলে প্রতিপক্ষ বসুন্ধরাকে দাঁড়াতেই দেয়নি আবাহনীর ফুটবলাররা। গোলগুলি করেন রাকিব হোসেন এবং জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার গোমেজ।

ঘরোয়া প্রিমিয়ার লিগে একের পর এক সাফল্য পেলেও কোনও মতেই দীর্ঘ ৩১ বছর ধরে স্বাধীনতা কাপ জয় করতে পারছিল না আবাহনী। এবার তাদের সেই আক্ষেপ ঘুচল বলা যায়।

 

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের