যোগী রাজ্যে বিজেপি নেতার মদতে কবাডি খেলোয়াড়দের রড নিয়ে হামলা

বিজেপি নেতার মদত হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: এক বেনজির ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশে।

‘পার্লামেন্টেরিয়ান স্পোর্টস মহাকুম্ভ’ কবাডি প্রতিযোগিতার আসরে ঢুকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল লোহার রড দিয়ে কয়েকজন খেলোয়াড়ের মাথা ফাটাল। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা ছিল নীরব দর্শকের ভূমিকায়। কয়েকজন  খেলোয়াড় জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ছিল সংখ্যায় ১৫জন। প্রত্যেকে ছিল মদ্য়প। কারও হাতে ছিল রড। কারও হাতে ধারাল অস্ত্র। পুলিশের সামনে তারা খেলোয়াড়দের ধরে ধরে পেটাতে শুরু করে। সব কিছুই হয়েছে এক বিজেপি নেতার মদতে। ওই নেতার নাম অনুপ খাড়ে। তিনি দাঁড়িয়ে দেখেছেন। একজন খেলোয়াড় যাতে মারের হাত থেকে বাঁচতে না পারে, তার জন্য তিনি তাঁর সমর্থকদের লাগাতার নির্দেশ দিয়েছেন। যাদের পিটিয়েছে, তাদের সকলের মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। রক্ত দেখে তারা আরও উৎসাহিত হয়। 

মনের সুখে পিটিয়ে তারা চলে গেলে আহত খেলোয়াড়ের থানায় অভিযোগ রুজু করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে অভিযুক্ত বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। অন্যদিকে, পুলিশ আবার অন্য গান গাইছে। তারা বলছে, রবিবার খেলা শেষ হওয়ার পর জয়ী এবং পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। কয়েকজন জখম হয়েছেন। তদন্ত শুরু হয়েছে। 

‘পার্লামেন্টেরিয়ান স্পোর্টস মহাকুম্ভ’  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। ছিলেন যোগীও। সেই অনুষ্ঠানে এমন ঘটনা

আরও পড়ুন মঞ্চে ডেকে কুস্তিগীরকে সপাটে চড় বিজেপি নেতার, ভাইরাল ভিডিও

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক