পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার (২৩ মে) লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রেখেছে পঞ্জাব। অধিনায়ক  শ্রেয়স আইয়ার  দুর্দান্ত সেঞ্চুরি করে পঞ্জাবকে জয়ের পথে পৌঁছে দেয়। মাঠে খেলা ঘিরে সেই উন্মাদনার মধ্যে সামনে এসেছে একটি অপ্রীতিকর ঘটনার খবর। যেখানে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।   

 জানা গিয়েছে,  ম্যাচ চলাকালীন কয়েকজন দর্শক চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন বলে অভিযোগ উঠেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। অভিযোগ উঠতেই পুলিশ কর্তারা দ্রুত সেখানে পৌঁছে গিয়ে  দর্শকদের ওই দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেন। বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একজন মহিলা পুলিশকর্মী দর্শকদের সঙ্গে কথা বলছেন। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।   

শনিবার মাঠ জুড়ে ছিল উত্তেজনা কারণ পঞ্জাবের কাছে সেই ম্যাচ ছিল মরণ-বাঁচন লড়াই। অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পঞ্জাব দর্শকদের  দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। শ্রেয়স মাত্র ৫১ বলে অপরাজিত ১০১ রানের এক বিধ্বংসী ইনিংস  খেলেন। এই ইনিংসটি ছিল শ্রেয়সের প্রথম আইপিএল সেঞ্চুরি । এই জয়ের মাধ্যমে পঞ্জাবের টানা ছয় ম্যাচের পরাজয়ের ধারার অবসান ঘটায়। অন্যদিকে লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ স্বীকার করেছেন যে ব্যাট হাতে তাঁর দল ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, ‘এটা একটা কঠিন পরিস্থিতি, আমাদের দাঁতে দাঁত চেপে মেনে নিতে হবে, মাথা উঁচু করে রাখতে হবে। এই সময়ে আমরা অনেক কিছু শিখেছি, নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি কঠিন মরশুম।’

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের