এজেজারির জোড়া গোলের সুবাদে ওড়িশাকে ৩-০ ব্যবধানে হারাল লাল-হলুদ

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: দুর্বল ওড়িশা এফসির বিরুদ্ধে অসংখ্য গোলের সুযোগ মিস করল লাল-হলুদ ব্রিগেড। তবে অসংখ্য গোলের সুযোগ মিস করলেও মঙ্গলবার গোয়ার ফতোদরার পণ্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে ওড়িশা এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় পেল অস্কার ব্রুজোর শিষ্যরা। জোড়া গোল করে ম্যাচের নায়ক হলেন ইউসেফ এজেজারি।

ওড়িশা এফসির বিরুদ্ধে এদিন আনোয়ার আলি ও ইউসেফ এজেজারিকে বাইরে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। লিগ টেবিলে তলানিতে থাকা ওড়িশার বিরুদ্ধে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েন বিপিন সিংহ-অ্যান্টন সয়বার্গ-পিভি বিষ্ণুরা। ইন্ডিয়ান সুপার লিগে ৫০তম ম্যাচ খেলতে নামা বিষ্ণু শুরু থেকেই আক্রমণ গড়ে তোলেন। ওডিশার নড়বড়ে ডিফেন্সের সুযোগ নিয়ে একের পর এক শট নেন লাল-হলুদের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। তার ফলও হাতেনাতে পেয়ে যান। ম্যাচের ১১ মিনিটে বাঁ প্রান্ত থেকে পিভি বিষ্ণু লো ক্রস রাখেন বক্সে। সেই বল ধরে ফাঁকায় ফিনিশ করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিপিন। এগিয়ে গিয়ে আরও উদ্যমী হয়ে ঝাঁপায় লাল-হলুদ ব্রিগেড। ১৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ মিস করেন নন্দকুমার। বাঁ প্রান্ত থেকে ক্রস বক্সে রেখেছিলেন পিভি বিষ্ণু। তবে গোলের বাইরে হেড দিলেন নন্দকুমার। দু’মিনিট বাদে একক দক্ষতায় গোলের চেষ্টা করলেন বিষ্ণু। ডান প্রান্ত থেকে বিপিনের রাখা ক্রস ধরে গোলের একেবারে সামনে থেকে শট নেন। নিশ্চিত পতন রোধ করেন ওড়িশার গোলরক্ষক অনুজ কুমার। ২৮ মিনিটে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার অ্যান্টন সয়বার্গকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন ওড়িশা এফসির হিতেশ শর্মা। ৩৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন এডমুন্ডে। পিছিয়ে থাকা ওড়িশার আক্রমণ ভাগের খেলোয়াড়রা ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করেন। তবে বক্সের সামনে গিয়েও খেই হারিয়ে ফেলেন ভিপি সুহের, রহিম আলিরা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম একাদশে বদল করেন ওড়িশার কোচ। শুভম ভট্টাচার্যের জায়গায় এডউইন ভান্সপলকে নামান। ৫৩ মিনিটে গোলের সুযোগ পেয়েও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি সয়বার্গ। ওডিশার বক্সে জটলার মাঝে খেই হারিয়ে ফেলেন। ৫৬ মিনিটে একসঙ্গে দুই পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। নন্দকুমার ও সৌভিক চক্রবর্তীকে তুলে নিয়ে নামান জয় গুপ্তা ও রশিদকে। ৬১ মিনিটে অল্পের জন্য রক্ষা পায় লাল-হলুদ। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারকে টপকে বক্সে ঢুকে পড়েন রহিম আলি। তবে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট। ৬৮ মিনিটে নিষ্প্রভ থাকা অ্যান্টন সয়বার্গকে তুলে নিয়ে ইউসেফ এজেজারিকে নামান লাল-হলুদ কোচ। মাঠে নেমেই কাজের কাজ করেন এজেজারি। ৬৯ মিনিটে বক্সে ঢুকে জেরির নেওয়া শট বাঁচিয়ে দেন ওডিশার গোলকিপার অনুজ। ফিরতি বল পেয়ে ফাঁকায় গোল করলেন এজেজারি। ৭৮ মিনিটে প্রতি আক্রমণে উঠে ডান প্রান্ত থেকে বক্সে বল বাড়ান বিপিন সিংহ। তবে এজেজারির দুর্বল শট বাঁচিয়ে দেন ওড়িশার গোলরক্ষক অনুজ। শেষের লগ্নে ইস্টবেঙ্গলের মুহুর্মুহু আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওড়িশার রক্ষণ। ৮৩ মিনিটে ডানপ্রান্ত থেকে বক্সে বল রাখেন বিপিন। নিখুঁত ফিনিশে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন এজেজারি। চলতি আইসিএলে তাঁর গোলসংখ্যা বেড়ে হল ৯। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতেই মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড। 

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ