গোয়ার বিরুদ্ধে জয়ের খোঁজে নামছে ইস্টবেঙ্গল

চেন্নাই এফসি-র বিরুদ্ধে ড্র করে হারের হ্যাটট্রিক আটকে ছিল লাল-হলুদ ব্রিগেড।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দু’ ম্যাচ হার। যার ফলে পুরোপুরি প্রশ্ন উঠে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গলের গোটা ইউনিটের ওপর। চেন্নাই এফসি-র বিরুদ্ধে ড্র করে হারের হ্যাটট্রিক আটকে ছিল লাল-হলুদ ব্রিগেড। ওই ম্যাচে রক্ষণাত্মক নীতিতে খেলেতে দেখা গিয়েছিল মানোলো দিয়াজের দলকে। তবে একপয়েন্ট দিয়ে যে কোনও কাজ হবে না সেটা ইতিমধ্যেই টের পেয়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। তাই এবার জয়ের জন্য ঝাঁপাতে চান তিনি।

চার ম্যাচে দু’ পয়েন্ট পেয়ে টেবিলের দশম স্থানে রয়েছে মশাল ব্রিগেড। এমন অবস্থাতেই মঙ্গলবার গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ। আর গোয়া হল এমনই একটি দল যারা এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিই হেরেছে। তাই হীরা, রাজু, রফিক, চিমাদের কাছে এটাই হল টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেওয়ার মোক্ষম সুযোগ। তারা সকলেই সেটা ভালো করে জানেন যে, পরপর হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে গোয়া।

অন্যদিকে, প্রতিপক্ষকে খুব একটা সহজভাবে নিচ্ছেন না লাল-হলুদের কোচ দিয়াজ। তিনি ভালো মতোই জানেন যে, তাঁর দল এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। তাই ফুটবলারদের সর্বদা সতর্ক থেকে আক্রমণে ওঠার নির্দেশ দিয়েছেন তিনি। এবার দেখার বিষয় হল মাঠে কী হয়। আদৌ ইস্টবেঙ্গল তিন পয়েন্ট তুলতে পারে কিনা।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

  

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির