নড়বড়ে নর্থইস্টের বিরুদ্ধে জয়ের খোঁজে নামছে ইস্টবেঙ্গল, দলে ফিরছেন অরিন্দম

চলতি আইএসএলে এবারের লড়াইটা হতে চলেছে দুই লাস্ট বয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইএসএলে এবারের লড়াইটা হতে চলেছে দুই লাস্ট বয়ের। তারা হল এসসি ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট ইউনাইটেড। পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রয়েছে নর্থইস্ট। খালিদ জামিলের দল ৬ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট পেয়েছে। আর সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে সবার শেষে রয়েছে (একাদশ নম্বরে) লাল-হলুদ। যারা টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি। তাই নর্থইস্টকে হারিয়ে এবারের আইএসএলের প্রথম জয়টা তুলে নেওয়াই প্রধান লক্ষ্য মানোলো দিয়াজের দলের।

জানা গিয়েছে, এই ম্যাচে দলের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারেন মশাল বাহিনীর স্প্যানিশ কোচ। চোট সারিয়ে এই ম্যাচে মাঠে ফিরতে পারেন দলের তারকা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। ডার্বি ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। আর রক্ষণে টমিস্লাম মার্সেলার সঙ্গে শুরু করতে পারেন আদিল খান। আর দুই সাইডব্যাকে থাকতে পারেন রাজু গায়কোয়াড় ও হীরা মন্ডল। আর মাঝমাঠে দলকে নেতৃত্ব দেবেন আমির ডেরভিসেভিচ। তাঁর সঙ্গে থাকবেন অমরজিৎ, হামতেরা।

আক্রমণে থাকবেন সেমবোই হাওকিপ, অ্যান্তোনিও পেরোসেভিচ এবং ড্যানিয়েল চিমা।

একনজরে দেখে নেওয়া যাক লাল-হলুদের সাম্ভাব্য প্রথম একাদশ- অরিন্দম ভট্টাচার্য (অধিনায়ক\গোলরক্ষক), রাজু গায়কোয়াড়, টমিস্লাভ মার্সেলা, আদিল খান, হীরা মন্ডল, অমরজিত সিং, আমির ডেরভিসেভিচ, হামতে, পেরোসোভিচ, হাওকিপ এবং চিমা।   

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির