ছোটদের ডার্বিতে মোহনবাগানকে ২-০ গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটদের ডার্বি ম্যাচে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। শুক্রবার রিয়ালেন্স ফাউন্ডেশন লিগের ম্যাচে লাল-হলুদের ছোটরা ২-০ গোলে হারাল মোহনবাগানকে। ইমামি ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোলই করেন কুশ ছেত্রী।

আইএসএসএল-এর ডার্বিতে যখন টানা আটটি ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে মোহনবাগানের কাছে, ঠিক তখনই লাল-হলুদের ছোটদের এই জয় নিঃসন্দেহে এরকটি বাড়তি পাওনা সমর্থকদের কাছে।

শুক্রবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এই ম্যাচ দেখার জন্য দুই দলের সমর্থকদের ভিড় এবং উদ্দিপনা দুটোই ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুতেই লাল-হলুদের ছেলেরা চাপ তৈরি করতে শুরু করে মোহনবাগানের ওপর। তাদের সেই চাপেই খেলার প্রখম থেকে কিছুটা নড়বড়ে লাগছিল মোহনবাগান ডিফেন্স লাইনকে। যখন তাঁরা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, ঠিক সেই সময় লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন কুশ ছেত্রী। খেলার বয়স তখন ৩৪ মিনিট।

এরপর বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করতে খাকে মোহনবাগান। কিন্তু লাল-হলুদের মাঝমাঠের এবং ডিফেন্সের কাছে বার বার মোহনবাগান ফুটবলারদের হার মানতে হয়। এই অবস্থায় ৬০ মিনিটের মাথায় আবার ইমামি ইস্টবেঙ্গলের হয়ে জাল কাঁপান সেই তরুণ মিডফিল্ডার কুশ ছেত্রী।

এই ম্যাচে জয়ের পর বিনো জর্জের দল ছোটদের ডার্বি ম্যাচে অপরাজিত খাকল। তিনটি ম্যাচের মধ্যে লাল-হলুদ জিতল দুটি ম্যাচে। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। শুধু তাই নয়, ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই রিয়ালেন্স ফাউন্ডেশন লিগের ইস্ট জোনের শীর্ষে থাকল লাল-হলুদ ব্রিগেড।

খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদ কোচ বিনো জর্জ বলেন, ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। ওরা যথেষ্ট ভালো খেলেছে। আজকের ম্যাচের এই জয়ের কৃতিত্ব আমার ছেলেদেরই। মোহনবাগানের বিপক্ষে জোড়া গোল করে নায়ক কুশ ছেত্রী বলেন, আজকের এই সাফল্য দলের সবার। সবাই মিলে লড়াই না করলে এই ম্যাচ আমরা জিততে পারতাম না।

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস,উত্তরে দুর্যোগ! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের