ছ’বছর বাদে ফের ইডেনে বসছে টেস্টের আসর, কাদের বিরুদ্ধে খেলবেন  রোহিতরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। ছয় বছর বাদে ফের ইডেনে বসতে চলেছে টেস্ট ক্রিকেটের আসর। আগামী ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে ইডেনে নামছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আজ বুধবার (২ এপ্রিল) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)  সচিব দেবজি‍ৎ শইকিয়া এ কথা জানিয়েছেন।

ছয় বছর আগে ২০১৯ সালে শেষ বার টেস্ট ম্যাচের আসর বসেছিল ক্রিকেটের নন্দনকানন ইডেনে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্টের আয়োজন করা হয়েছিল। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যাধ্যায়। সেই টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি। ভারত জিতেছিল ইনিংস এবং ৪৬ রানে। দু’ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ইশান্ত শর্মা।

আইপিএল চলার মধ্যেই এদিন ঘরের মাঠে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী চলতি বছর ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দুই দল চারটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেনে বসছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের আসর। ভারতে এসে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। প্রথম টেস্ট হবে আমদাবাদে। আগামী ২ অক্টোবর শুরু হবে ওই টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচের আসর বসবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ওয়েস্ট ইন্ডিজ ঘুরে যাওয়ার পরে ভারতের মাটিতে পা রাখবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আসছেন প্রোটিয়ারা।

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের আসর বসবে ১৪ নভেম্বর নয়াদিল্লিতে। দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই দল। ৩০ নভেম্বর থেকে শুরু হবে তিনটি একদিনের ম্যাচের সিরিজ। ৩০ নভেম্বর রাঁচিতে, ৩ ডিসেম্বর রায়পুরে এবং ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে মুখোমুখি হবে দুই দল। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচ হবে কটকে। দ্বিতীয় ম্যাচ হবে ১১ ডিসেম্বর নিউ চণ্ডিগড়ে। তৃতীয় ম্যাচের আসর বসবে ১৪ ডিসেম্বর হিমাচল প্রদেশের ধর্মশালায়। চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। ওই দুই ম্যাচ হবে লখনউ ও আমদাবাদে।

 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?