২২ বছর বাদে ঘরের মাটিতে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ঘরের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে সফরকারী ইংল্যান্ডের কাছে হেরে গেল বাবর আজমরা। ম্যাচের শেষের দিন জয়ের জন্য ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৬৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ফলে ৭৪ রানে হারতে হয়েছে প্রথম টেস্ট। ২২ বছর বাদে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচে কার্যত রানের বন্যা বয়েছে। প্রথম ইনিংসে ৬৫৭ রান তুলেছিল সফরকারী দল। জবাবে প্রথম ইনিংসে ৫৭৯ রান সংগ্রহ করে বাবর আজমরা। অর্থা‍ৎ প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়েছিল বেন স্টোকস-জো রুটরা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সাত উইকেটে ২৬৪ রান তোলে ডিক্লেয়ার্ড করে ইংল্যান্ড। অর্থা‍ৎ বাবর আজমদের জয়ের জন্য ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। ওই লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ২৫ রানের মধ্যেই দুই উইকেট খোয়ায়। অধিনায়ক বাবর আজম মাত্র চার রান করে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ রান করেন সৌদ শাকিল। তিনি ৭৬ রান করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ইমাম উল হক ৪৮ এবং মহম্মদ রিজওয়ান ৪৬ রান করেন। ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ২৬৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম টেস্ট জেতায় তিন টেস্টের সিরিজে ১-০-তে এগিয়ে গেলেন বেন স্টোকসরা।

পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে চার ব্যাটসম্যান শতরান পেয়েছেন। সফরকারী দলের হয়ে শতরান করেছেন হ্যারি ব্রুক ও জাক ক্রলি। পাকিস্তানের হয়ে শতরান করেছেন বাবর আজম ও ইমাম উল হক। সর্বাধিক উইকেট নিয়েছেন ইংল্যান্ডের জাক উইলিস। তিনি ১৯৯ রানে ছয় উইকেট নিয়েছেন।            

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, চাপে পড়তে পারে ভারতেও