দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

নিজস্ব প্রিতিনিধি: ব্রাজিলকে হারিয়ে মহিলাদের ফিনালিসিমা শিরোপা জয় করল ইংল্যান্ড। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত ব্রিটিশ মহিলাদের। খেলার ফল ৪-২।

ওয়েম্বলি স্টেডিয়াম। যে স্টেডিয়ামে গত দুই বছর আগে ইউরো কাপের ফাইনাল ম্যাচ খেলার স্বপ্ন দেখেছিল সাউথ গেটের দল। অবশ্য সাউথগেটের সেই স্বপ্ন বাস্তবে রূপ পায়নি। সেই ওয়েম্বলি স্টেডিয়ামেই এবার শিরোপা জয় ইংল্যান্ডের। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ ইংল্যান্ড জয় করেছিল এই ওয়েম্বিল স্টেডিয়ামেই। এবার ওয়েম্বলি স্বাক্ষী থাকল এক নয়া ইতিহাসেরও।

এই খেতাব জয়ের পাশাপাশি ইংল্যান্ড দল টানা ৩০টি ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল। এই ম্যাচ দেখার জন্য মাঠে প্রায় ৮৩ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডকে প্রথম গোল করে এগিয়ে দেন এলা টুন। এরপর ব্রাজিলের হয়ে সমতায় ফেরান আন্দ্রেসা। এই গোলের ক্ষেত্রে অবশ্য ব্রিটিশ গোলরক্ষককে ইয়ারপসকেই কাঠগড়ায় তুলেছেন অনেকেই।

আরও জানতে পড়ুন: পরিবারের জন্যই আইপিএল https://www.live.eimuhurte.com/sports/ipl-2023-shakib-speach/খেললাম না : শাকিব

এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানেই বাজিমাত ইংল্যান্ডের। দুই ব্রাজিলিয়ান ফুটবলারের শট আটকে ভুলের প্রায়শ্চিত্ত করে নায়কের আসনে বসলেন ইয়ারপস।

এই টুর্নামেন্টে যে অভিজ্ঞতা ব্রিটিশ মহিলারা অর্জন করলেন তা আগামী জুলাই-আগস্ট মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাঠে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে কাজে লাগবে বলেই জানান কোচ উইগম্যান।

টুর্নামেন্টে পরাজয় প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, আমার দলের দুটি পরিবর্তনই আমাদের পরাজয়ের অন্যতম কারণ। এছাড়া টাইব্রেকারে ইংল্যান্ড গোলরক্ষক যেভাবে ক্ষিপ্রতায় আমাদের খেলোয়াড়দের শট প্রতিরোধ করেছেন, তাঁর কৃতিত্ব দিতেই হবে। এবং আমাদের হারার পিছনে এটিও একটা বড় কারণ।

Published by:

Share Link:

More Releted News:

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ