‘নর্থ লন্ডন ডার্বি’তে টটেনহামকে ২-০ গোলে হারিয়ে লিগ শীর্ষে আর্সেনাল

৯ বছর বাদে টটেনহামের বিরুদ্ধে জয় পেল আর্সেনাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কলকাতার ময়দানে যেমন ইস্টবেঙ্গল আর মোহনবাগান ম্যাচ মানেই মহারণ, তেমনই ইংলিশ প্রিমিয়ার লিগেও আর্সেনাল আর টটেনহামের ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াই। দুই দলই উত্তর লন্ডনের ক্লাব হওয়ায় ফুটবল প্রেমীদের কাছে আর্সেনাল আর টটেনহামের লড়াই ‘নর্থ লন্ডন ডার্বি’ হিসেবেই পরিচিত। রবিবার রাতে সেই ডার্বিতে হ্যারি কেইন, উগো লরিসদের হারিয়ে বাজিমাত করল মাইকেল আর্তাতের ছেলেরা।  টটেনহামকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল আর্সেনাল। ম্যানচেস্টার সিটির থেকে আট পয়েন্টে এগিয়ে রইল।

এদিন ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে আর্সেনাল। সেই চাপ সামাল দিতে হিমশিম খায় টটেনহামের রক্ষণ ভাগ। ম্যাচের ১৫ মিনিটে মার্টিন ওডেগার্ডের শট প্রতিহত করতে গিয়েছিলেন টটেনহাম গোলরক্ষক উগো লরিস। কিন্তু হাত ফসকে বল জালে জড়িয়ে যায়। শুরুতে গোল পেয়ে যাওয়ায় ব্যবধান বাড়াতে ঝাঁপায় মাইকেল আর্তাতের ছেলেরা। ৩৬ মিনিটের মাথায় ওডেগার্ডের দুর্দান্ত শট ফের টটেনহামের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। উগো লরিসের দেখা ছাড়া আর কিছু করার ছিল না।

প্রথমার্ধে দুই গোল খাওয়ার পরে দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল হ্যারি কেইনরা। কিন্তু আর্সেনালের গোল পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন অ্যারন রামসদালে। একটি গোল করলেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন টটেনহ্যামর হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে পারতেন। কিন্তু সেই সুযোগ পাননি তিনি। দুই দলের খেলোয়াড়রা যে যথেষ্টই স্নায়ুর চাপে ছিলেন তা বোঝা গিয়েছে। চড়া উত্তেজনার ম্যাচে দুই দলের ছয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার দাপট

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু