বাংলাদেশের বিপর্যয়ের জন্য অনামী কোচিং ইউনিটকেই দায়ী করছেন প্রাক্তনরা

দেশের মাঠে বাঘ, আর দেশের বাইরে গেলেই বিড়াল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশের মাঠে বাঘ, আর দেশের বাইরে গেলেই বিড়াল।

বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষেত্রে এখন এই বাক্যটাই প্রযোজ্য। কারণ, মাস খানেক আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে টি-২০ ক্রিকেটে উড়িয়ে দিয়েছিল টাইগার। স্লো পিচে রীতিমতো প্রতিপক্ষ দলগুলিকে নাজেহাল করে দিয়েছিল মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি। যা দেখে মনে হয়েছিল আমিরশাহির স্লো উইকেটে এই ধারা বজায় রাখবে তারা।

কিন্তু সেই গুড়ে বালি, আবুধাবির স্লো পিচে ১৭০ রান তোলা কঠিন। কিন্তু ১৫০ থেকে ১৬০ রান কেন হল না? যেটা বলতে গেলে এই পিচে একটা ফাইটিং স্কোরই বটে। এই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে বসছে সকলে। দেশের সংবাদ মাধ্যম এবং প্রাক্তন ক্রিকেটাররা তো সরাসরি প্রশ্ন তুলেছেন টাইগারদের কোচিং টিমকে নিয়ে। অনেকে তো মনে করছেন এই অনামী প্রশিক্ষকরাই চুপিসারে ক্ষতি করে চলেছেন গোটা দলের।

টাইগারদের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা তো ইংরেজদের বিরুদ্ধে নামার আগেই মাহমুদউল্লাহদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং বোলিং কোচ গিবসনের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেন। আর সাকিব, মুশফিকুরদের বুধবার হারের ফলে তা আরও জোরাল হল।

মাশরাফির দাবি ছিল যত সব চাকরি না পাওয়া অনামী কোচরাই বাংলাদেশে কোচিং কারতে আসেন। এদের ছাড়ানোটাও খুবই মুশকিল হয়ে যায়। কারণ, ছাড়াতে গেলেই মোটা অঙ্কের টাকা দাবি করে বসবে। তাই চুক্তি না শেষ হওয়া পর্যন্ত এরা যা খুশি তাই করতে পারে।

আর মাশরাফির সুরে এবার সুর মেলালেন মহম্মদ রফিক, আক্রম খান থেকে শুরু করে অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররা। দেখে মনে হচ্ছে যে এই বাংলাদেশ দলটার মধ্যে বড় টিমের বিরুদ্ধে লড়াই করার মানসিকতাই তৈরি করতে পারেননি ডোমিঙ্গো, গিবসনরা। আর টাইগারদের ব্যাটিং কোচ প্রিন্স আদৌ দলের ব্যাটসম্যান কিছু শিখিয়েছেন কিনা তা নিয়েও রয়েছে বড়সড় প্রশ্ন। সত্যি, এবারের টি-২০ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে যেন আয়না দেখাল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড।   

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি